1. admin@dainikajkerkholachithi.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১২:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বালীগাঁও মধ্যপাড়া যুব সমাজের উদ্যেগে বালীগাঁও প্রিমিয়ার লীগ ক্রিকেট বিপিএল সিজন -৫ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত পোরশায় জাতীয় যুব দিবসে র‍্যালি ও আলোচনা সভা। ঝালকাঠিতে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদ্‌যাপন শংকর দাস পবন, স্টাফ রিপোর্টার তাহিরপুরে পানি সরবরাহ প্রকল্পে অনিয়মের অভিযোগ, প্রতিবাদে মানববন্ধন ডিমলায় কর্মসংস্থান ও আত্মনির্ভরতার প্রত্যয়ে যুব দিবস উদযাপন। ভালুকায় জাতীয় যুব দিবস: সমৃদ্ধ বাংলাদেশ গড়ার নতুন প্রত্যয়। “নরসিংদীতে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস ২০২৬ উদযাপন” বিভিন্ন জাতিগোষ্ঠী নিয়ে উসকানিমূলক বক্তব্যের অভিযোগ, থোয়াইচিং মং শাককে কারণ দর্শানোর নোটিশ বল্লমঝাড়ে আবারও চেয়ারম্যান প্রার্থী জুলফিকার রহমান, উন্নয়নের ধারাবাহিকতা রক্ষার প্রত্যাশা পোরশায় এইচএসসিতে বড় ধরনের ফল বিপর্যয়: জিপিএ-৫ শূন্য, পাসের হার মাত্র ১৯.৫৭%

কালিয়াকৈরে বন বিভাগের উচ্ছেদ অভিযান।

  • প্রকাশের সময় : রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৯৪ বার পঠিত

শাকিল হোসেন গাজীপুর কালিয়াকৈর প্রতিনিধিঃ

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় বন বিভাগের জমি দখল করে গড়ে ওঠা প্রায় দুই শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। শনিবার সকাল ১১টার দিকে পল্লী বিদ্যুৎ এপেক্স ফ্যাক্টরি সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানটি পরিচালনা করেন কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউসার আহমেদ। এতে বন বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও যৌথ বাহিনীর সদস্যরা অংশ নেন। উচ্ছেদ অভিযানে বন বিভাগের জমিতে দীর্ঘদিন ধরে নির্মিত দোকান ও বসতঘর ভেঙে ফেলা হয়।

এ সময় আরো উপস্থিত ছিলেন বন বিভাগের ঢাকা রেঞ্জের ডিএপু বশির উল মামুন, এ সি এফ ইকবাল হোসেন চৌধুরী, এ সি এফ শামসুল আরেফিনসহ বন বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা।

অভিযান শেষে ডিএপু বশির উল মামুন বলেন, বন বিভাগের জমিতে গড়ে ওঠা দুই শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। ভবিষ্যতেও বন বিভাগের জমি দখল করে কোনো অবৈধ স্থাপনা গড়ে তুলতে দেওয়া হবে না। পর্যায়ক্রমে এসব অবৈধ দখল উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park