1. admin@dainikajkerkholachithi.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১২:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বালীগাঁও মধ্যপাড়া যুব সমাজের উদ্যেগে বালীগাঁও প্রিমিয়ার লীগ ক্রিকেট বিপিএল সিজন -৫ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত পোরশায় জাতীয় যুব দিবসে র‍্যালি ও আলোচনা সভা। ঝালকাঠিতে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদ্‌যাপন শংকর দাস পবন, স্টাফ রিপোর্টার তাহিরপুরে পানি সরবরাহ প্রকল্পে অনিয়মের অভিযোগ, প্রতিবাদে মানববন্ধন ডিমলায় কর্মসংস্থান ও আত্মনির্ভরতার প্রত্যয়ে যুব দিবস উদযাপন। ভালুকায় জাতীয় যুব দিবস: সমৃদ্ধ বাংলাদেশ গড়ার নতুন প্রত্যয়। “নরসিংদীতে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস ২০২৬ উদযাপন” বিভিন্ন জাতিগোষ্ঠী নিয়ে উসকানিমূলক বক্তব্যের অভিযোগ, থোয়াইচিং মং শাককে কারণ দর্শানোর নোটিশ বল্লমঝাড়ে আবারও চেয়ারম্যান প্রার্থী জুলফিকার রহমান, উন্নয়নের ধারাবাহিকতা রক্ষার প্রত্যাশা পোরশায় এইচএসসিতে বড় ধরনের ফল বিপর্যয়: জিপিএ-৫ শূন্য, পাসের হার মাত্র ১৯.৫৭%

ফুলবাড়িতে কিন্ডারগার্টেন স্কুল শিক্ষকদের পাঠদান প্রশিক্ষণ অনুষ্ঠিত।

  • প্রকাশের সময় : শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২৩ বার পঠিত

মোস্তাফিজার রহমান(জাহাঙ্গীর)
স্টাফ রিপোর্টারঃ

“আত্মবিশ্বাস, শৃঙ্খলা ও নৈতিকতা প্রশিক্ষণ থেকে আসে।” এই প্রতিপাদ্যকে সামনে রেখে শনিবার ১৩ সেপ্টেম্বর কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের হল রুমে উপজেলার ১৮টি কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষকদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ স্কুল সোসাইটির আয়োজনে, সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন ফুলের সহযোগিতায় লালমনিরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় শিক্ষক তৌহিদ- উল ইসলাম, বিভাগীয় হিসাব নিয়ন্ত্রকের( ডিসিএ) কার্যালয়, রংপুর এর অডিট এন্ড একাউন্টস অফিসার মোহাম্মদ সাইদুল হক, উপজেলার মাস্টার ট্রেইনার ফুলবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মরিয়ম বেগম প্রশিক্ষণ কর্মশালাটি পরিচালনা করেন। জীবনের প্রথম এরকম প্রশিক্ষণ পেয়ে শিক্ষকরা খুবই উচ্ছাসিত। অংশগ্রহণকারী এডুকেয়ার স্কুলের সহকারী শিক্ষক বিলকিস বেগম বলেন, আমি আমার তিন বছর শিক্ষকতার জীবনে এরকম প্রশিক্ষণ প্রথম পেলাম। আমি এখন আমার শ্রেণিতে মানসম্মত শিক্ষা প্রদানে আত্মবিশ্বাসী। এই প্রশিক্ষণ আমার শ্রেণীতে পাঠদান পদ্ধতি আরও উন্নত করবে।

প্রশিক্ষক তৌহিদ- উল ইসলাম বলেন, নিঃসন্দেহে এটি একটি ভালো উদ্যোগ। ফুলবাড়ী উপজেলায় বেসরকারি প্রতিষ্ঠানের মানসম্মত পাঠদানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আয়োজক বাংলাদেশ স্কুল সোসাইটির বিভাগীয় কো-অর্ডিনেটর আব্দুল কাদের জানান, আজকে এখনে অংশগ্রহণকারী জীবনের প্রথম শিক্ষক প্রশিক্ষণ নিচ্ছে। বেসরকারি পর্যায় শিক্ষকগণের মানসম্মত প্রশিক্ষণের ব্যবস্থা না থাকায় সবার সহযোগিতায় আমরা এটি প্রথম আয়োজন করলাম। আশা করি শিক্ষক গণ উপকৃত হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park