1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

গোমস্তাপুরে বিএনপির ৩১ দফার গণসংযোগ ও মোটরসাইকেল শোডাউন করলেন ড. এস. এ. অপু

  • প্রকাশের সময় : শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৭৮ বার পঠিত

মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

বিএনপির ৩১ দফা বাস্তবায়নে গনসংযোগ করেছেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী বিশিষ্ট আইনজীবী ও সমাজ সেবক ড. এস এ অপু। শনিবার বিকেলে গোমস্তাপুর উপজেলার প্রত্যেকটা ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ ও মোটরসাইকেল শোডাউন করেন তিনি। বিভিন্ন হাট-বাজারে ঘুরে সাধারণ মানুষের সাথে কুশল বিনিময়, মতবিনিময় করে দলীয় কর্মীদের সাথে আলোচনায় অংশ নেন বিএনপির এই নেতা। এ সময় ডঃ এস এ অপু মানুষের সমস্যা ও সম্ভাবনার কথা শুনে এবং তাদের পাশে থেকে সমাধানের প্রতিশ্রতি দেন এবং দেশনায়ক তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থিাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার সারমর্ম উপাস্থাপন করেন।

ড. এস এ অপু বলেন, দেশনায়ক তারেক রহমান বাংলাদেশ বিনির্মাণের জন্য যে ৩১ দফা উপস্থিাপিত করছেন আমরা তা বাস্তাবায়ন করার জন্য কাজ করছি। ৩১ দফায় যে বার্তাগুলো আছে তা আপনারা আপনাদের পরিবার ও সাধারণ জনগনের সামনে তুলে ধরবেন। এই বাংলাদেশে যে ফ্যাসিবাদ ১৭ বছর মাথাচাড়া দিয়ে উঠেছিলো সেই শেখ হাসিনা এখন দেশ ছেড়ে পালিয়েছে। এখন আমাদের এই দেশ পুনর্গঠন করতে হবে দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park