
মামুন মোল্লা ,মোল্লাহাট, বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাট জেলার মোল্লাহাট উপজেলায় চারটি আসনকে তিনটি আসনে কমানোর প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি ও হরতালের ঘোষণা দেয়া হয়েছে।
শনিবার (১২সেপ্টেম্বর ২০২৫) সকালে মোল্লাহাটে এক মতবিনিময় সভায় বাগেরহাট-১ আসনের বিএনপির সম্ভাব্য প্রার্থী এ্যাডভোকেট ওয়াহিদুজ্জামান দিপু বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন।
সভায় জানানো হয়, আসন পুনর্বহালের দাবিতে আগামী ১৩ সেপ্টেম্বর বিক্ষোভ মিছিল ও সমাবেশ এবং ১৪, ১৫ ও ১৬ সেপ্টেম্বর তিন দিনব্যাপী সকাল-সন্ধ্যা হরতাল পালন করা হবে।
সভায় উপজেলা বিএনপি ও এর সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।