1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

কলাপাড়ায় নিষিদ্ধ ট্রলিং বোটসহ ১৪ জেলে আটক।।

  • প্রকাশের সময় : শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭৯ বার পঠিত

মোঃসোহাগ বিশেষ প্রতিনিধি

পটুয়াখালীর কলাপাড়ায় নিষিদ্ধঘোষিত একটি মাছ ধরা ট্রলিং বোট সহ ১৪ জেলেকে আটক করেছে কোষ্টগার্ড সদস্যরা।
বৃহস্পতিবার রাত ১ টার দিকে সাগরমোহনায় খাপড়াভাঙ্গা খালের মধ্যে নোঙ্গর করা অবস্থায় ট্রলারটি আটক করা হয়।
এসময় ট্রলারটির সকল সরঞ্জামাদি অপসারন করা হয়। শুক্রবার এদের কলাপাড়া আদালতে প্রেরন করা হয়েছে বলে নিজামপুর কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানিয়েছেন।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড , মৎস্য অধিদপ্তর ও কুয়াকাটা নৌপুলিশের সমন্বয়ে এ অভিযান পরিচালনা করা হয়।

পরবর্তীতে জব্দকৃত ট্রলিং বোট থেকে ট্রলিং সরঞ্জামাদি অপসারণ করানো হয় এবং বোট ও আটককৃত জেলেদের আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মহিপুর থানায় হস্তান্তর করা হয়। মৎস্য সম্পদ রক্ষায় কোষ্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলে তিনি উল্লেখ করেন।

মহিপুর থানার ওসি মো মাহমুদ হাসান বলেন, এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে।জেলেদের কলাপাড়া আদালতে সোপর্দ করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park