1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে বিনামূল্যে মাসকালাই বীজ ও রাসায়নিক সার বিতরণ।

  • প্রকাশের সময় : বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪৯ বার পঠিত

মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

ভোলাহাটে বিনামূল্যে মাসকালাই বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। ৯ সেপ্টেম্বর  মঙ্গলবার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে উপজেলা কৃষি অফিসের সামনে চার ইউনিয়নের মোট ৫৫০ জন কৃষকের মাঝে জন প্রতি ৫ কেজি মাসকালাই বীজ, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি রাসায়নিক সার বিতরণ করা হয়। খরিপ-২ মৌসুমে ২০২৫/২৬ অর্থ বছরে মাসকালাই এর আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষে প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার  মনিরুজ্জামান। এসময় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সুলতান আলী। এসময় তিনি কৃষির উপর বিভিন্ন দিকনির্দেশনামুলক বক্তব্য দেন। 

উদ্ভিদ সংরক্ষণ উপ-সহকারী কর্মকর্তা আখতারুল ইসলামের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিএমডিএ’র সহকারী প্রকৌশলী লোকমান হাকিম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাসিম উদ্দিন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সবুজ আলী, যুব উন্নয়ন কর্মকর্তা রবিউল ইসলাম কবিরাজ, উপজেলা তথ্য কর্মকর্তা সহ উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তারা এবং কৃষকবৃন্দ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park