1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

ময়মনসিংহের ভালুকায় ডাকাতির প্রস্তুতিকালে ৬ ডাকাত গ্রেফতার।

  • প্রকাশের সময় : বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৭৫ বার পঠিত

জাকির হোসাইন রাজু, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:
বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫

ভালুকা: ময়মনসিংহের ভালুকায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও পিকআপসহ ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১০ সেপ্টেম্বর) ভোর ৪টা ৫ মিনিটে উপজেলার কাঠালী সততা ফিড মিলের সামনে থেকে তাদের হাতে-নাতে গ্রেফতার করা হয়।

ভালুকা মডেল থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই গোবিন্দ দাস ও তার সঙ্গীয় ফোর্স জানতে পারেন যে, একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। তারা ওই এলাকায় অভিযান চালিয়ে ছয়জনকে গ্রেফতার করেন।

গ্রেফতারকৃতরা হলেন: মো. সাইফুল ইসলাম (৩৮), মো. মনির হোসেন (২৮), মো. শাহজাহান মিয়া (২৭), শিপন মিয়া (২৩), মো. আব্দুল মমিন রুমন (২৪), এবং শহিদুল ইসলাম (৩০)। তাদের মধ্যে তিনজন মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার এবং একজন ময়মনসিংহ জেলার বাসিন্দা।

এ সময় তাদের কাছ থেকে দুটি ধারালো দা, দুটি কালো রঙের টর্চ লাইট, একটি হেক্সো ব্লেড, একটি লোহার পাইপ (যার দৈর্ঘ্য প্রায় ২০ ইঞ্চি), একটি লম্বা রশি (যার দৈর্ঘ্য প্রায় ১০ ফুট) এবং ডাকাতির কাজে ব্যবহৃত একটি পিকআপ গাড়ি জব্দ করা হয়।

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে ভালুকা মডেল থানায় একটি ডাকাতি প্রস্তুতি মামলা (মামলা নং- ১৭, তারিখ-০৯/০৯/২০২৫, ধারা-৩৯৯/৪০২ পেনাল কোড ১৮৬০) দায়ের করা হয়েছে এবং তাদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park