1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

উত্তরা ভালুকা সমিতির উদ্যোগে ভালুকার শিক্ষা প্রতিষ্ঠানে ফলজ গাছ বিতরণ।

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৬৬ বার পঠিত

জাকির হোসাইন রাজু, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:
মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫

ভালুকা: পরিবেশের ভারসাম্য রক্ষা এবং শিক্ষার্থীদের বৃক্ষরোপণে উৎসাহিত করার লক্ষ্যে ঢাকার উত্তরা ভালুকা সমিতির উদ্যোগে ভালুকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ফলজ গাছের চারা বিতরণ করা হয়েছে। আজ মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) ভালুকার বেশ কয়েকটি স্কুল ও কলেজে এই কার্যক্রম পরিচালিত হয়।

এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান আব্দুল্লাহ আল মাহমুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাঈমুল করিম জান্নাত। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কায়সার আহমেদ কাজল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আতিক উল্লাহ বাহার।

উত্তরা ভালুকা সমিতির সদস্যরা জানান, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজায়ন বাড়ানোর জন্য তারা এই উদ্যোগ নিয়েছেন। ফলজ গাছের চারা বিতরণের মাধ্যমে শিক্ষার্থীরা যেমন উপকৃত হবে, তেমনি পরিবেশের উন্নতিতেও এটি ভূমিকা রাখবে।

এ সময় উত্তরা ভালুকা সমিতির পক্ষে আরও উপস্থিত ছিলেন আসাদ খান, মাজহারুল ইসলাম আপন, সাহেবুল আলম শাওন এবং শরীফ হাসান। উপস্থিত অতিথিরা উত্তরা ভালুকা সমিতির এমন জনহিতকর কাজের প্রশংসা করেন এবং এই ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখার আহ্বান জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park