1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

মোল্লাহাটে মৎস্য ঘেরে বিষ প্রয়োগ, ৩ লাখ টাকার ক্ষতি।

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৬১ বার পঠিত

মামুন মোল্লা
মোল্লাহাট, বাগেরহাট প্রতিনিধি।

বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় একটি মৎস্য ঘরে অজ্ঞাত কারণে বিষ প্রয়োগের অভিযোগ উঠেছে। এতে প্রায় ৩ লাখ টাকার চিংড়ি ও সাদা মাছ মারা গেছে।

মাছের ঘেরের মালিক অশেষ কুমার মন্ডল জানান, “৭ সেপ্টেম্বর রাত প্রায় ১০টার সময় আমি ঘেরে সবকিছু ঠিক দেখেছি। কিন্তু পরের দিন সকাল ৬টার দিকে গিয়ে দেখলাম অধিকাংশ মাছ মৃত এবং বাকি মাছ অসুস্থ। আমি সন্দেহ করছি পূর্বশত্রুরা ঘরে বিষ প্রয়োগ করেছে।”

অশেষ কুমার মন্ডল বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও আত্মীয়-স্বজনদের সঙ্গে আলোচনা করে মোল্লাহাট থানায় অভিযোগ দায়ের করেছেন। তিনি প্রশাসনের কাছে দ্রুত তদন্ত ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়েছেন।

মোল্লাহাট থানার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও ফোনে কোনো সাড়া পাওয়া যায়নি। তবে থানা বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে বলে আশা করা হচ্ছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park