1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

টেকনাফ উনচিপ্রাং এলাকায় অস্থায়ী চেকপোষ্ট স্থাপন করে (৫০,০০০ পিস) ইয়াবা উদ্ধার ২জন মাদক কারবারী’কে গ্রেফতার করেছে র‌্যাব-১৫*

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫
  • ১৭৫ বার পঠিত

আরিয়ান খান কক্সবাজার প্রতিনিধি

১।র‌্যাব-১৫, কক্সবাজার এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, কক্সবাজার জেলার উখিয়া হতে একটি মিনি ড্রাম-ট্রাকযোগে দুইজন মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট বহন করে টেকনাফের দিকে যাচ্ছে। উক্ত সংবাদের ভিত্তিতে অদ্য ০৯ জুলাই ২০২৫ তারিখ বিকেলে র‌্যাব-১৫, সিপিসি-২, হোয়াইক্যং ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন হোয়াইক্যং ইউনিয়নের উনচিপ্রাং নির্মাণাধীন ব্রীজের উওর পার্শ্বে কক্সবাজার-টেকনাফ গামী মহাসড়কের উপর চেক পোষ্ট স্থাপন করে তল্লাশী অভিযান শুরু করে। চেকপোষ্ট চলাকালীন সময়ে র‌্যাবের আভিযানিক দল উল্লেখিত গাড়িটি দেখে থামানোর সংকেত দিলে উক্ত মিনি ড্রাম-ট্রাক গাড়িটি সন্দেহজনকভাবে কৌশলে দ্রুত চেকপোষ্ট অতিক্রম করার চেষ্টাকালে মিনি ড্রাম-ট্রাক’সহ (যাহার রেজিষ্ট্রেশন নং- চট্টমেট্রো-ড-১১-০৭৮৬) দুইজন মাদক কারবারী’কে আটক করতে সক্ষম হয়। পরবর্তীতে উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে আটককৃত গাড়ি তল্লাশী করে সর্বমোট ৫০,০০০ (পঞ্চাশ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
২। গ্রেফতারকৃত মাদক কারবারীদের বিস্তারিত পরিচয়-
ক) শফি আলম (৪২), পিতা-মৃত গুরা মিয়া, মাতা-মসুদা বেগম, সাং-পশ্চিম হলদিয়া, ০৬নং ওয়ার্ড, ইউনিয়ন-হলদিয়াপালং,
খ) মোঃ শাহ জাহান (৩৩), পিতা-সগির শাহ, মাতা-আনোয়ারা বেগম, সাং-আঞ্জমান, ০৯নং ওয়ার্ড, ইউনিয়ন-পালংখালী, উভয় থানা-উখিয়া, জেলা-কক্সবাজার।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত মাদক কারবারী দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসার সাথে জড়িত। মাদকদ্রব্য ইয়াবা অবৈধভাবে পার্শ্ববর্তী সীমান্তবর্তী এলাকা হতে সংগ্রহপূর্বক নিজের হেফাজতে মজুদ’সহ আইন-শৃঙ্খলা বাহিনীর গ্রেফতার এড়াতে আটককৃত গাড়ি করে ইয়াবার চালান স্থানীয় এলাকায় বিক্রয়ের পাশাপাশি আর্থিকভাবে অধিক লাভবান হওয়ার জন্য কক্সবাজারের অন্যান্য এলাকায় ও দেশের বিভিন্ন স্থানে পাচার করতো বলে জানা যায়।
৪। উদ্ধারকৃত আলামত’সহ গ্রেফতাকৃত মাদক কারবারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণার্থে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park