1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

বকেয়া বেতনের দাবিতে মহা সড়ক অবরোধ।

  • প্রকাশের সময় : সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৯৯ বার পঠিত

মোঃ সুলতান মাহমুদ,

গাজীপুর জেলা প্রতিনিধি ।

বকেয়া বেতনের দাবিতে সকালে গাজীপুরের আলিফ ক্যাজুয়াল লিমিটেড পোশাক কারখানার শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। সোমবার সকাল ৮টার দিকে গাজীপুর মহানগরীর বাসন থানার কলম্বিয়া মোড়ে কয়েকশ শ্রমিক এই অবরোধ কর্মসূচিতে অংশ নেন। পৌনে এক ঘণ্টা পর তাদের সেখান থেকে সরিয়ে দেওয়া হয়। শ্রমিকদের অভিযোগ, কারখানা কর্তৃপক্ষ বারবার ছুটির অজুহাতে জুলাই ও আগস্ট মাসের বেতন আটকে রেখেছে। প্রায় ৮০০ শ্রমিকের মধ্যে ৬০০ থেকে ৭০০ শ্রমিক আন্দোলনে যোগ দেন। তারা জানান, বেতন না পাওয়ায় সংসার চালানো এবং বাসা ভাড়া পরিশোধ করা কঠিন হয়ে পড়েছে। অবরোধ চলাকালে শ্রমিকরা মহাসড়কে বসে স্লোগান দেন। খবর পেয়ে গাজীপুর শিল্প পুলিশের বাসন জোনের ইন্সপেক্টর ফারুকুল আলম শ্রমিকদের সঙ্গে কথা বলেন। তিনি জানান, সকাল ৮টা ৪৫ মিনিটে তাদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেওয়া হয়। এরপর যান চলাচল স্বাভাবিক হয় এবং শ্রমিকরা আলোচনার জন্য কারখানার ভেতরে যান। গাজীপুর ট্রাফিক পুলিশের ইনস্পেক্টর শফিকুল আলমও জানান, কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ থাকলেও এখন পরিস্থিতি স্বাভাবিক। পুলিশের পক্ষ থেকে আরও জানানো হয়, মালিকপক্ষ গত ২৮ আগস্ট থেকে ৪ সেপ্টেম্বর এবং ৬ থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করে কারখানা বন্ধ রাখে, যার ফলে শ্রমিকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। এ বিষয়ে কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park