
মোস্তাফিজার রহমান জাহাঙ্গীর
স্টাফ রিপোর্টারঃ
“তরুণ নেতৃত্ব বাল্যবিবাহ বন্ধে সামাজিক আন্দোলন” এই স্লোগানকে সামনে রেখে ফুলবাড়ীতে অভিভাবক, কিশোর-কিশোরী সমাবেশ এবং নাটক ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ৮ সেপ্টেম্বর দিন ব্যাপী কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা পশ্চিম ধনীরাম সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বড়ভিটা ইউনিয়ন যুব সংগঠনের আয়োজনে,
চাইল্ড, নট ব্রাইড প্রজেক্ট, এমজেএসকেএস ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ- এর সহযোগিতায় অভিভাবক, কিশোর-কিশোরী সমাবেশ এবং নাটক ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সকাল দশটায় ক্রিড়া অনুষ্ঠান, দুপুরে আলোচনা সভা ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ এবং সব শেষে বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠান ও বাল্যবিবাহ বন্ধের উপর নাটিকা অনুষ্ঠিত হয়েছে।
মহিদেব যুব কল্যান সমিতির চাইল্ড নট ব্রাট প্রকল্পের ফিল্ড ফ্যাসিলিটেটর জাহিদ হাসানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিএনবি প্রকল্পের টেকনিক্যাল অফিসার ইলিয়াস আলী।আরো উপস্থিত ছিলেন, কুঠিবাড়ি মডার্ন উচ্চ বিদ্যালয় এর মৌলবী শিক্ষক মাওঃ মোঃ মইন উদ্দিন সেলিম, আলোকিত কাশিপুর যুব সংগঠনের সভাপতি আনিসুর রহমান সহ আরো অনেকে।