1. admin@dainikajkerkholachithi.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১২:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বালীগাঁও মধ্যপাড়া যুব সমাজের উদ্যেগে বালীগাঁও প্রিমিয়ার লীগ ক্রিকেট বিপিএল সিজন -৫ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত পোরশায় জাতীয় যুব দিবসে র‍্যালি ও আলোচনা সভা। ঝালকাঠিতে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদ্‌যাপন শংকর দাস পবন, স্টাফ রিপোর্টার তাহিরপুরে পানি সরবরাহ প্রকল্পে অনিয়মের অভিযোগ, প্রতিবাদে মানববন্ধন ডিমলায় কর্মসংস্থান ও আত্মনির্ভরতার প্রত্যয়ে যুব দিবস উদযাপন। ভালুকায় জাতীয় যুব দিবস: সমৃদ্ধ বাংলাদেশ গড়ার নতুন প্রত্যয়। “নরসিংদীতে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস ২০২৬ উদযাপন” বিভিন্ন জাতিগোষ্ঠী নিয়ে উসকানিমূলক বক্তব্যের অভিযোগ, থোয়াইচিং মং শাককে কারণ দর্শানোর নোটিশ বল্লমঝাড়ে আবারও চেয়ারম্যান প্রার্থী জুলফিকার রহমান, উন্নয়নের ধারাবাহিকতা রক্ষার প্রত্যাশা পোরশায় এইচএসসিতে বড় ধরনের ফল বিপর্যয়: জিপিএ-৫ শূন্য, পাসের হার মাত্র ১৯.৫৭%

কালিয়াকৈরে শ্রমিকের মহাসড়ক অবরোধে দীর্ঘ ৬ ঘন্টা পর যান চলাচল স্বাভাবিক

  • প্রকাশের সময় : শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
  • ১২ বার পঠিত

শাকিল হোসেন,কালিয়াকৈর(গাজীপুর)প্রতিনিধিঃ

গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধকে কেন্দ্র করে পুলিশ-শ্রমিকের মধ্যে সংঘর্ষ চলছে। এতে মহাসড়কের ১৫ কিলোমিটার জুড়ে যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়েছে। প্রায় ৫ ঘন্টা ধরে বন্ধ থাকা সড়কে দিশেহারা হয়ে পড়েছে সাধারণ যাত্রীরা। 

আজ শনিবার (৩১ অক্টোবর) দুপুর ২ টায় গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পল্লীবিদ্যুৎ এলাকার আশপাশের বেশ কয়েকটি কারখানার শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। এসময় মহাসড়কের উপর মাটি ভর্তি বস্তা ও কাঠ রাস্তার ডিভাইডারের ইট ফেলে রাস্তা অবরোধ ও বাঁশ ফেলে আগুন ধরিয়ে সড়ক বন্ধ করে দেয়া হয়। শ্রমিক আন্দোলনের মুখে কারখানা কর্তৃপক্ষ নগরীর কোনাবাড়ি থেকে চন্দ্রায় পর্যন্ত ১৫ টি শিল্প কারখানায় ছুটি ঘোষণা করেন। মহাসড়কে যাত্রী-চালকদের দুর্ভোগ নিরসনে শ্রমিকদের মহাসড়ক থেকে সরাতে পুলিশ শ্রমিকদের অনুরোধ জানায়। তবে বিক্ষুব্ধ শ্রমিকরা মহাসড়কে অবরোধ করে বিক্ষোভ করতে থাকে। এক পর্যায়ে শ্রমিকরা মহাসড়কে আগুন ধরিয়ে দেয় ও পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছুঁড়তে থাকে। এসময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ শুরু করে। এতে বিক্ষুব্ধ শ্রমিকরা ছত্রভঙ্গ হলেও অপর দিক থেকে আক্রমন করতে থাকে। এসময় শ্রমিকরা পুলিশের গাড়িসহ অন্যান্য যানবাহন ভাংচুর করে।  পরিস্থিতি নিয়ন্ত্রণে বাইরে চলে গেলে এপিসি কারসহ অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চলমান রেখেছে। বর্তমানে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ফায়ার সার্ভিস চন্দ্র ত্রি মোড়, পল্লী বিদ্যুৎ বাস স্ট্যান্ড আনসার একাডেমি, শফিপুর, পল্লীবিদ্যুতসহ আশপাশের এলাকায় থমথমে পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করতেছে।

প্রত্যক্ষদর্শীরা আজিজ জানান, কোনাবাড়ি থেকে টাঙ্গাইল অভিমুখে কয়েক কিলোমিটার এলাকায় যানজট ছড়িয়েছে। একই ভাবে টাঙ্গাইল থেকে গাজীপুর অভিমুখে দীর্ঘ যানজটের তৈরী হয়েছে।

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, বর্তমানে মহাসড়কের কয়েকটি পয়েন্টে আগুন জ্বালিয়ে শ্রমিকরা বিক্ষোভ করছে। পুলিশ তাদের বুঝিয়ে নিবৃত্ত করার চেষ্টা করছে। উত্তেজিত শ্রমিকদের নিবৃত্ত করা ও যানমালের নিরাপত্তায় সাউন্ড গ্রেনেড করা হয়েছে। এখোন যানবাহন চলাচল বন্ধ রয়েছে। 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park