1. admin@dainikajkerkholachithi.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বালীগাঁও মধ্যপাড়া যুব সমাজের উদ্যেগে বালীগাঁও প্রিমিয়ার লীগ ক্রিকেট বিপিএল সিজন -৫ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত পোরশায় জাতীয় যুব দিবসে র‍্যালি ও আলোচনা সভা। ঝালকাঠিতে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদ্‌যাপন শংকর দাস পবন, স্টাফ রিপোর্টার তাহিরপুরে পানি সরবরাহ প্রকল্পে অনিয়মের অভিযোগ, প্রতিবাদে মানববন্ধন ডিমলায় কর্মসংস্থান ও আত্মনির্ভরতার প্রত্যয়ে যুব দিবস উদযাপন। ভালুকায় জাতীয় যুব দিবস: সমৃদ্ধ বাংলাদেশ গড়ার নতুন প্রত্যয়। “নরসিংদীতে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস ২০২৬ উদযাপন” বিভিন্ন জাতিগোষ্ঠী নিয়ে উসকানিমূলক বক্তব্যের অভিযোগ, থোয়াইচিং মং শাককে কারণ দর্শানোর নোটিশ বল্লমঝাড়ে আবারও চেয়ারম্যান প্রার্থী জুলফিকার রহমান, উন্নয়নের ধারাবাহিকতা রক্ষার প্রত্যাশা পোরশায় এইচএসসিতে বড় ধরনের ফল বিপর্যয়: জিপিএ-৫ শূন্য, পাসের হার মাত্র ১৯.৫৭%

কালীগঞ্জে পুলিশ কর্মকর্তা ও বিএনপি নেতা নিহতের ঘটনায় ঘাতক পিকআপ উদ্ধার, হেলপার গ্রেপ্তার।

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬
  • ১৮ বার পঠিত

মোঃ মুক্তাদির হোসেন,
স্টাফ রিপোর্টার।

গাজীপুরের কালীগঞ্জে বেপরোয়া গতির পিকআপের ধাক্কায় পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. মিজানুর রহমান ও স্থানীয় বিএনপি নেতা রফিকুল ইসলাম মোল্লা নিহতের ঘটনায় ঘাতক পিকআপটি উদ্ধার করেছে কালীগঞ্জ থানা পুলিশ। এ ঘটনায় পিকআপের হেলপার মো. রাজু শেখকে গ্রেপ্তার করা হয়েছে।
থানা সূত্রে জানা যায়, কালীগঞ্জ থানা পুলিশের একটি দল সিসিটিভি ফুটেজ পর্যালোচনা ও তথ্যপ্রযুক্তির সহায়তায় বুধবার (২৮ অক্টোবর) সন্ধ্যা ৬টা ২০ মিনিটের দিকে নরসিংদীর পলাশ উপজেলার ডাঙ্গা এলাকায় কনফিডেন্স সিমেন্ট কারখানা এলাকায় অভিযান পরিচালনা করেন। এসময় কারখানার সামনে থেকে ঢাকা মেট্রো-ম-১২-০৫৮২ পিকআপটি উদ্ধার ও জব্দ করেন। পুলিশ জানায়, গ্রেপ্তার হেলপার মো. রাজু শেখ (২৯) গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানার দক্ষিণ ফুকরা (শেখ বাড়ি) এলাকার বাসিন্দা। তাকে জিজ্ঞাসাবাদে পিকআপটির চালক হিসেবে মো. মাজহারুল ইসলামের নাম জানা গেছে। পলাতক চালককে গ্রেপ্তারের জন্য আইনগত কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
উল্লেখ্য, গত ২৩ অক্টোবর রাত্রীকালীন রণপাহারা ডিউটি পালন শেষে সন্দেহভাজন তিন আসামিকে নিয়ে থানায় ফিরছিলেন কালীগঞ্জ থানা পুলিশের সদস্যরা। পথে কালীগঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম মোল্লা (৪৫) কথা বলার জন্য পুলিশের গাড়িটি রাস্তার পাশে থামান। এ সময় রাত আনুমানিক ৩টা ৩৫ থেকে ৩টা ৪০ মিনিটের মধ্যে টঙ্গী থেকে ঘোড়াশালগামী দ্রুতগতির একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে পুলিশ সদস্যদের দল ও বিএনপি নেতাকে সজোরে ধাক্কা দেয়। এতে পুলিশের এসআই (নিরস্ত্র) মো. মিজানুর রহমান ও বিএনপি নেতা রফিকুল ইসলাম মোল্লা ঘটনাস্থলেই নিহত হন। পিকআপটি আটকানোর চেষ্টা করলে পিএসআই জাবেদ ওমর ও ড্রাইভার কনস্টেবল ফজলে রাব্বিকে ধাক্কা দিয়ে গুরুতর আহত করা হয়। এ ঘটনায় কনস্টেবল আনোয়ার হোসেন বাদী হয়ে গত ২৫ অক্টোবর ২০২৬ তারিখে সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ১০৫ ধারায় কালীগঞ্জ থানায় ২৬(১০)২৬ নম্বর মামলা দায়ের করা হয়।
এ বিষয়ে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকির হোসেন বলেন, পুলিশের এসআই মো. মিজানুর রহমান ও বিএনপি নেতা রফিকুল ইসলাম মোল্লা নিহতের ঘটনায় কালীগঞ্জ থানায় ২৬(১০)২৬ নম্বর মামলা দায়ের করা হয়। বুধবার সন্ধ্যায় নরসিংদীর পলাশ উপজেলার ডাঙ্গা এলাকা থেকে ঢাকা মেট্রো-ম-১২-০৫৮২ পিকআপটি উদ্ধারসহ হেলপার মো. রাজু শেখকে (২৯) আটক করা হয়। পলাতক চালককে গ্রেপ্তারের জন্য আইনগত কার্যক্রম অব্যাহত রয়েছে। রাজু শেখকে বৃহস্পতিবার দুপুরে গাজীপুর আদালতে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park