1. admin@dainikajkerkholachithi.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বালীগাঁও মধ্যপাড়া যুব সমাজের উদ্যেগে বালীগাঁও প্রিমিয়ার লীগ ক্রিকেট বিপিএল সিজন -৫ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত পোরশায় জাতীয় যুব দিবসে র‍্যালি ও আলোচনা সভা। ঝালকাঠিতে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদ্‌যাপন শংকর দাস পবন, স্টাফ রিপোর্টার তাহিরপুরে পানি সরবরাহ প্রকল্পে অনিয়মের অভিযোগ, প্রতিবাদে মানববন্ধন ডিমলায় কর্মসংস্থান ও আত্মনির্ভরতার প্রত্যয়ে যুব দিবস উদযাপন। ভালুকায় জাতীয় যুব দিবস: সমৃদ্ধ বাংলাদেশ গড়ার নতুন প্রত্যয়। “নরসিংদীতে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস ২০২৬ উদযাপন” বিভিন্ন জাতিগোষ্ঠী নিয়ে উসকানিমূলক বক্তব্যের অভিযোগ, থোয়াইচিং মং শাককে কারণ দর্শানোর নোটিশ বল্লমঝাড়ে আবারও চেয়ারম্যান প্রার্থী জুলফিকার রহমান, উন্নয়নের ধারাবাহিকতা রক্ষার প্রত্যাশা পোরশায় এইচএসসিতে বড় ধরনের ফল বিপর্যয়: জিপিএ-৫ শূন্য, পাসের হার মাত্র ১৯.৫৭%

২৮ অক্টোবর স্মরণে ভাঙ্গুড়ায় জামায়াতের বিক্ষোভ মিছিল।

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬
  • ১৫ বার পঠিত

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি: ২০০৬ সালের ২৮ অক্টোবরের ঘটনার বিচার দাবিতে পাবনার ভাঙ্গুড়ায় বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার (২৮ অক্টোবর) আয়োজিত এ কর্মসূচিতে উপজেলা ও বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

মিছিলে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ভাঙ্গুড়া উপজেলা শাখার আমির ও খানমরিচ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ডা. মাওলানা মহির উদ্দিন, ভাঙ্গুড়া উপজেলা শাখার নায়েবে আমির মজিবুর রহমান, অধ্যাপক আবুল হাসেম সেক্রেটারি ভাঙ্গুড়া উপজেলা শাখা ও উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী , ভাঙ্গুড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যাপক আহমদ হালিম মাজহার নূর, যুব বিভাগের সভাপতি আবু সাদিক, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি কুদরৎ আলী এবং সাধারণ সম্পাদক আব্দুল মালেকসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে নেতারা ২০০৬ সালের ২৮ অক্টোবরের ঘটনায় নিহতদের স্মরণ করেন এবং ওই ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত করার দাবি জানান। এ সময় তাঁরা ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং ঘটনার সঙ্গে জড়িতদের জবাবদিহির আওতায় আনার ওপর গুরুত্বারোপ করেন।

বক্তারা বলেন, ২৮ অক্টোবরের ঘটনায় নিহতদের স্মৃতি জাতির কাছে গুরুত্বপূর্ণ। তাঁরা এ ঘটনার বিচার নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

কর্মসূচিতে জামায়াতে ইসলামী ওঅন্য অন্য সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park