1. admin@dainikajkerkholachithi.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১২:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বালীগাঁও মধ্যপাড়া যুব সমাজের উদ্যেগে বালীগাঁও প্রিমিয়ার লীগ ক্রিকেট বিপিএল সিজন -৫ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত পোরশায় জাতীয় যুব দিবসে র‍্যালি ও আলোচনা সভা। ঝালকাঠিতে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদ্‌যাপন শংকর দাস পবন, স্টাফ রিপোর্টার তাহিরপুরে পানি সরবরাহ প্রকল্পে অনিয়মের অভিযোগ, প্রতিবাদে মানববন্ধন ডিমলায় কর্মসংস্থান ও আত্মনির্ভরতার প্রত্যয়ে যুব দিবস উদযাপন। ভালুকায় জাতীয় যুব দিবস: সমৃদ্ধ বাংলাদেশ গড়ার নতুন প্রত্যয়। “নরসিংদীতে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস ২০২৬ উদযাপন” বিভিন্ন জাতিগোষ্ঠী নিয়ে উসকানিমূলক বক্তব্যের অভিযোগ, থোয়াইচিং মং শাককে কারণ দর্শানোর নোটিশ বল্লমঝাড়ে আবারও চেয়ারম্যান প্রার্থী জুলফিকার রহমান, উন্নয়নের ধারাবাহিকতা রক্ষার প্রত্যাশা পোরশায় এইচএসসিতে বড় ধরনের ফল বিপর্যয়: জিপিএ-৫ শূন্য, পাসের হার মাত্র ১৯.৫৭%

মহাদেবপুরে কীটনাশক ও মুদি দোকানে চুরির ১২ দিন পার হলেও মামলা রুজু করেননি পুলিশ

  • প্রকাশের সময় : শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬
  • ৪১ বার পঠিত

জুলহাজ খাঁন মহাদেবপুর নওগাঁ প্রতিনিধি :
নওগাঁর মহাদেবপুরে একটি কীটনাশক ও মুদি দোকানে চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় বিভিন্ন কোম্পানির কীটনাশক, সিগারেট ও নগদ টাকাসহ আনুমানিক ৫ লাখ ৫ হাজার টাকার মালামাল চুরি হয়েছে বলে অভিযোগ করেছেন দোকানমালিক রুবেল হোসেন (৩৩)।
অভিযোগ সূত্রে জানা যায়, মহাদেবপুর উপজেলার মহাদেবপুর সদর ইউনিয়নের নাটশাল গোপালপুর বাজারে রুবেল হোসেনের একটি মুদি ও কীটনাশকের দোকান রয়েছে। গত ১০ অক্টোবর রাত আনুমানিক ১০টার দিকে প্রতিদিনের মতো দোকান বন্ধ করে তিনি বাড়িতে চলে যান। পরদিন ১১ অক্টোবর সকাল সাড়ে ৭টার দিকে দোকান খুলে ভেতরে প্রবেশ করে তিনি দেখতে পান, দোকানের গ্যালারিতে থাকা কীটনাশক এলোমেলো অবস্থায় রয়েছে এবং কার্টনে রাখা কিছু কীটনাশক নেই, টিনের ছাউনিও ফাঁকা।
পরে দোকানের সিসিটিভি ক্যামেরার ফুটেজ চেক করে দেখতে পান, ১১ অক্টোবর রাত ২টা থেকে ২টা ৪৭ মিনিটের মধ্যে মুখে কালো মুখোশ পরা এক অজ্ঞাত ব্যক্তি দোকানে প্রবেশ করে মালামাল চুরি করে।
দোকানমালিক বলেন চুরি হওয়া মালামালের মধ্যে বিভিন্ন কোম্পানির প্রায় ৪ লাখ টাকার কীটনাশক, প্রায় ১ লাখ টাকার সিগারেট এবং ক্যাশ ড্রয়ারে রাখা প্রায় ৫ হাজার টাকা ছিলো ।
এ ঘটনায় রুবেল হোসেন মহাদেবপুর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগে সাক্ষী হিসেবে শরমইল গ্রামের মতিয়ার ও ওসমান গনি এবং গোপালপুর গ্রামের রহিমের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া স্থানীয় আরও অনেকে বিষয়টি সম্পর্কে অবগত আছেন। অভিযোগকারী চুরির ঘটনাটি তদন্ত করে অজ্ঞাত ব্যক্তিকে শনাক্ত করে তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার অনুরোধ জানিয়েছেন। ভুক্তভোগী রুবেল হোসেন বলেন গত ১১ তারিখে অভিযোগ করেছি এখন পর্যন্ত কোন মামলা এন্ট্রি করছেনা পুলিশ,তারা বলছেন এ বিষয়টি আমাদের না সিআইডির কাছে যান,সিআইডির কাছে গেলে তারা বলেন আপনি থানায় মামলা করেন তদন্ত আমাদের কাছে আসলে বিষয়টি দেখব।
এ বিষয়ে জানতে চাইলে তদন্ত কর্মকর্তা বলেন মামলা রুজু হয়নি, তদন্ত চলমান রয়েছে সিসিটিভি ফুটেজ দেখেছি এখন পর্যন্ত চোরকে সনাক্ত করা যায়নি তবে আমরা চেষ্টা করছি মালামাল সহ চোরকে গ্রেপ্তার করে আদালতে সপর্দ করব।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park