1. admin@dainikajkerkholachithi.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০১:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বালীগাঁও মধ্যপাড়া যুব সমাজের উদ্যেগে বালীগাঁও প্রিমিয়ার লীগ ক্রিকেট বিপিএল সিজন -৫ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত পোরশায় জাতীয় যুব দিবসে র‍্যালি ও আলোচনা সভা। ঝালকাঠিতে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদ্‌যাপন শংকর দাস পবন, স্টাফ রিপোর্টার তাহিরপুরে পানি সরবরাহ প্রকল্পে অনিয়মের অভিযোগ, প্রতিবাদে মানববন্ধন ডিমলায় কর্মসংস্থান ও আত্মনির্ভরতার প্রত্যয়ে যুব দিবস উদযাপন। ভালুকায় জাতীয় যুব দিবস: সমৃদ্ধ বাংলাদেশ গড়ার নতুন প্রত্যয়। “নরসিংদীতে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস ২০২৬ উদযাপন” বিভিন্ন জাতিগোষ্ঠী নিয়ে উসকানিমূলক বক্তব্যের অভিযোগ, থোয়াইচিং মং শাককে কারণ দর্শানোর নোটিশ বল্লমঝাড়ে আবারও চেয়ারম্যান প্রার্থী জুলফিকার রহমান, উন্নয়নের ধারাবাহিকতা রক্ষার প্রত্যাশা পোরশায় এইচএসসিতে বড় ধরনের ফল বিপর্যয়: জিপিএ-৫ শূন্য, পাসের হার মাত্র ১৯.৫৭%

চট্টগ্রামে পনের শহস্রাধিক শিক্ষার্থীর অংশ গ্রহনে অংকুর বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত।

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬
  • ১৮ বার পঠিত

এনামুল হক রাশেদী, চট্টগ্রাম

চট্টগ্রামে বিপুল উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে অংকুর শিশু কিশোর সাহিত্য সাংস্কৃতিক সংসদের ‘অংকুর বৃত্তি পরীক্ষা-২০২৬’। শুক্রবার (২৩ অক্টোবর) চট্টগ্রাম মহানগরের পাঁচটি কেন্দ্রে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে নগরীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের চতুর্থ থেকে দশম শ্রেণির আনুমানিক ১৫ থেকে ২০ হাজার শিক্ষার্থী অংশ নেয়।
শিক্ষার্থীদের মেধা যাচাই, সৃজনশীলতার বিকাশ এবং নৈতিক মূল্যবোধসম্পন্ন প্রজন্ম গড়ে তোলার লক্ষ্যে অংকুর শিশু কিশোর সাহিত্য সাংস্কৃতিক সংসদ, চট্টগ্রাম মহানগর উত্তর জোন এ বৃত্তি পরীক্ষার আয়োজন করে।
পরীক্ষার বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন অংকুর বৃত্তি প্রকল্পের চেয়ারম্যান অধ্যাপক নুরুন্নবী, পরীক্ষা নিয়ন্ত্রক মীর আবুল কালাম, উপদেষ্টা মুমিনুল হক, আহ্বায়ক খুররম মুরাদ ও সদস্যসচিব আনোয়ার হোসেনসহ সংগঠনের নেতারা। এ সময় তাঁরা অভিভাবকদের সন্তানদের সুশিক্ষা, সৃজনশীলতা ও মেধা বিকাশে উৎসাহিত করার আহ্বান জানান।
অংকুরের সদস্যসচিব আনোয়ার হোসেন বলেন, ১৯৮৫ সাল থেকে তরুণ মেধাবী শিক্ষার্থীদের উদ্যোগে সংগঠনটি চট্টগ্রামে কার্যক্রম পরিচালনা করে আসছে। শিক্ষার্থীরা যেন ছোট পরিসর থেকে বৃহত্তর পরিসরে নিজেদের মেধা বিকাশের সুযোগ পায় এবং প্রতিযোগিতার মাধ্যমে নিজেদের যোগ্যতা যাচাই করতে পারে, সে লক্ষ্যেই অংকুর কাজ করছে। ২০০০ সাল থেকে বৃত্তি কার্যক্রম পরিচালিত হচ্ছে। বৃত্তি পরীক্ষার পাশাপাশি খেলাধুলা, বিতর্ক এবং ইনডোর-আউটডোর বিভিন্ন প্রতিযোগিতারও আয়োজন করে সংগঠনটি।
আহ্বায়ক খুররম মুরাদ বলেন, শিক্ষার্থীদের মেধা বিকাশে অংকুর দীর্ঘদিন ধরে কাজ করছে। বৃত্তি প্রকল্পের মাধ্যমে অনেক মেধাবী শিক্ষার্থী নিজেদের যোগ্যতা প্রমাণের সুযোগ পাচ্ছে। তাঁদের একটি অংশ ভবিষ্যতে দেশ ও জাতির উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।
পরীক্ষা নিয়ন্ত্রক মীর আবুল কালাম বলেন, মেধাবী ও দেশপ্রেমিক প্রজন্ম গড়ে তোলার লক্ষ্য নিয়ে অংকুর কাজ করছে। দেশের মেধাবী জনশক্তি গঠনে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি সংগঠনটির কার্যক্রমের সাফল্য কামনা করেন।
চেয়ারম্যান অধ্যাপক নুরুন্নবী বলেন, অত্যন্ত সুন্দর ও সুশৃঙ্খল পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। অংকুর মেধাবী শিক্ষার্থীদের আস্থার জায়গা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। এ বৃত্তি শিক্ষার্থীদের মেধা যাচাই ও বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সংগঠনের আয়োজক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা নিঃস্বার্থভাবে এ কার্যক্রম পরিচালনা করছেন বলেও তিনি উল্লেখ করেন।
পরীক্ষা বাস্তবায়ন কমিটির সদস্য, কেন্দ্রপ্রধান, হল পরিদর্শক, শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা জানান আহ্বায়ক খুররম মুরাদ।
এদিকে, উৎসবমুখর পরিবেশে সন্তানদের নিয়ে পরীক্ষাকেন্দ্রে আসতে পেরে সন্তোষ প্রকাশ করেন অভিভাবকেরা। তাঁরা শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতা বিকাশে এ ধরনের আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park