1. admin@dainikajkerkholachithi.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বালীগাঁও মধ্যপাড়া যুব সমাজের উদ্যেগে বালীগাঁও প্রিমিয়ার লীগ ক্রিকেট বিপিএল সিজন -৫ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত পোরশায় জাতীয় যুব দিবসে র‍্যালি ও আলোচনা সভা। ঝালকাঠিতে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদ্‌যাপন শংকর দাস পবন, স্টাফ রিপোর্টার তাহিরপুরে পানি সরবরাহ প্রকল্পে অনিয়মের অভিযোগ, প্রতিবাদে মানববন্ধন ডিমলায় কর্মসংস্থান ও আত্মনির্ভরতার প্রত্যয়ে যুব দিবস উদযাপন। ভালুকায় জাতীয় যুব দিবস: সমৃদ্ধ বাংলাদেশ গড়ার নতুন প্রত্যয়। “নরসিংদীতে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস ২০২৬ উদযাপন” বিভিন্ন জাতিগোষ্ঠী নিয়ে উসকানিমূলক বক্তব্যের অভিযোগ, থোয়াইচিং মং শাককে কারণ দর্শানোর নোটিশ বল্লমঝাড়ে আবারও চেয়ারম্যান প্রার্থী জুলফিকার রহমান, উন্নয়নের ধারাবাহিকতা রক্ষার প্রত্যাশা পোরশায় এইচএসসিতে বড় ধরনের ফল বিপর্যয়: জিপিএ-৫ শূন্য, পাসের হার মাত্র ১৯.৫৭%

ডেঙ্গু প্রতিরোধে জনগণের সচেতনতার কোনো বিকল্প নেই এমপি নূরুল ইসলাম বুলবুল।

  • প্রকাশের সময় : বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
  • ৫৭ বার পঠিত

​
​
মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

​ চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এবং ঢাকা মহানগরী দক্ষিণের আমীর মো. নূরুল ইসলাম বুলবুল বলেছেন, “ডেঙ্গু থেকে বাঁচতে প্রত্যেককে নিজ নিজ বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে এবং কোথাও যেন পানি জমে না থাকে, সেদিকে বিশেষ খেয়াল রাখতে হবে।”​বুধবার (০৭ অক্টোবর) দুপুরে জেলা সদর হাসপাতালে নিজের ব্যক্তিগত অর্থায়নে ৩ হাজার ডেঙ্গু শনাক্তকরণ কিট প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।​স্বাস্থ্যসেবা নিশ্চিত করার প্রত্যয় ​হাসপাতালের বিদ্যমান সংকট প্রসঙ্গে এমপি নূরুল ইসলাম বুলবুল বলেন, “হাসপাতালের চিকিৎসক সংকটসহ যেসকল সমস্যা রয়েছে, তা সমাধানে আমি সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। আশা করি দ্রুত এসব সমস্যার সমাধান হবে। জনগণের সুচিকিৎসা নিশ্চিত করতে আমাদের এই প্রয়াস সবসময় অব্যাহত থাকবে।
​অনুষ্ঠানে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মাহবুবুর রহমান বলেন, “সম্প্রতি সংসদ সদস্য মহোদয় হাসপাতাল পরিদর্শনকালে চিকিৎসক ও নার্সদের সঙ্গে মতবিনিময় করেন এবং ডেঙ্গু কিটসহ বিভিন্ন সংকট সমাধানের আশ্বাস দিয়েছিলেন। তারই ধারাবাহিকতায় আজ তিনি ৩ হাজার কিট প্রদান করলেন। এই কিটগুলোর মাধ্যমে হাসপাতালের আগামী ৩ থেকে ৪ মাসের ডেঙ্গু শনাক্তকরণের চাহিদা মেটানো সম্ভব হবে বলে আমরা আশা করছি।”
​
​ডেঙ্গু শনাক্তকরণ কিট প্রদান অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন:
​চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র নজরুল ইসলাম
​সাবেক সংসদ সদস্য লতিফুর রহমান,​সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মোখলেশুর রহমান,​জেলা জামায়াতের সেক্রেটারি আবু বকরসহ অন্যান্য নেতৃবৃন্দ এবং হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park