1. admin@dainikajkerkholachithi.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বালীগাঁও মধ্যপাড়া যুব সমাজের উদ্যেগে বালীগাঁও প্রিমিয়ার লীগ ক্রিকেট বিপিএল সিজন -৫ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত পোরশায় জাতীয় যুব দিবসে র‍্যালি ও আলোচনা সভা। ঝালকাঠিতে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদ্‌যাপন শংকর দাস পবন, স্টাফ রিপোর্টার তাহিরপুরে পানি সরবরাহ প্রকল্পে অনিয়মের অভিযোগ, প্রতিবাদে মানববন্ধন ডিমলায় কর্মসংস্থান ও আত্মনির্ভরতার প্রত্যয়ে যুব দিবস উদযাপন। ভালুকায় জাতীয় যুব দিবস: সমৃদ্ধ বাংলাদেশ গড়ার নতুন প্রত্যয়। “নরসিংদীতে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস ২০২৬ উদযাপন” বিভিন্ন জাতিগোষ্ঠী নিয়ে উসকানিমূলক বক্তব্যের অভিযোগ, থোয়াইচিং মং শাককে কারণ দর্শানোর নোটিশ বল্লমঝাড়ে আবারও চেয়ারম্যান প্রার্থী জুলফিকার রহমান, উন্নয়নের ধারাবাহিকতা রক্ষার প্রত্যাশা পোরশায় এইচএসসিতে বড় ধরনের ফল বিপর্যয়: জিপিএ-৫ শূন্য, পাসের হার মাত্র ১৯.৫৭%

জাহাঙ্গীরপুর সরকারি কলেজে অনার্সে নতুন ৯ বিষয় চালুর অনুমতি।

  • প্রকাশের সময় : বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
  • ১১০ বার পঠিত

জুলহাজ খাঁন জেলা প্রতিনিধি নওগাঁ:

নওগাঁর মহাদেবপুরের জাহাঙ্গীরপুর সরকারি কলেজে অনার্স পর্যায়ে নতুন ৯টি বিষয়ে পাঠদানের অনুমতি দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ। গত রোববার (৪ অক্টোবর) এ-সংক্রান্ত সরকারি পত্র জারি করা হয়েছে। নতুন বিষয়গুলো চালু হলে মহাদেবপুরসহ আশপাশের এলাকার শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ বাড়বে।
কলেজটিতে অনার্স পর্যায়ে ইংরেজি, গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন, প্রাণিবিদ্যা, উদ্ভিদবিদ্যা, অর্থনীতি, হিসাববিজ্ঞান ও ব্যবস্থাপনা বিষয়ে পাঠদানের অনুমতি দেওয়া হয়েছে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সরকারি কলেজ-৪ শাখা থেকে জারি করা পত্রে এসব তথ্য জানানো হয়।
কলেজ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জাহাঙ্গীরপুর সরকারি কলেজে অনার্স পর্যায়ে নতুন বিষয় চালুর জন্য দীর্ঘদিন ধরে দাবি ছিল। এ বিষয়ে নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য ফজলে হুদা বাবুল সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন ও সুপারিশ করেন। পরে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে নয়টি বিষয়ে পাঠদানের অনুমতি দেওয়া হয়।
সরকারি পত্রে বলা হয়েছে, সরকারি কলেজগুলোতে স্নাতক (পাস), অনার্স ও মাস্টার্স পর্যায়ে বিভিন্ন বিষয় খোলার লক্ষ্যে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।
স্থানীয় শিক্ষার্থী ও অভিভাবকদের ভাষ্য, জাহাঙ্গীরপুর সরকারি কলেজে নতুন বিষয়গুলো চালু হলে মহাদেবপুর ও আশপাশের উপজেলার শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষার সুযোগ আরও সহজ হবে। বিশেষ করে নিজ এলাকায় থেকে বিভিন্ন বিষয়ে অনার্স পড়ার সুযোগ তৈরি হওয়ায় অনেক শিক্ষার্থীকে দূরের কলেজ বা বিশ্ববিদ্যালয়ে যেতে হবে না।
কলেজসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, অনুমোদিত বিষয়গুলো দ্রুত চালু করা গেলে কলেজটির একাডেমিক কার্যক্রম আরও সম্প্রসারিত হবে। একই সঙ্গে এ অঞ্চলে উচ্চশিক্ষার প্রসারেও নতুন এ উদ্যোগ ভূমিকা রাখবে

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park