1. admin@dainikajkerkholachithi.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বালীগাঁও মধ্যপাড়া যুব সমাজের উদ্যেগে বালীগাঁও প্রিমিয়ার লীগ ক্রিকেট বিপিএল সিজন -৫ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত পোরশায় জাতীয় যুব দিবসে র‍্যালি ও আলোচনা সভা। ঝালকাঠিতে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদ্‌যাপন শংকর দাস পবন, স্টাফ রিপোর্টার তাহিরপুরে পানি সরবরাহ প্রকল্পে অনিয়মের অভিযোগ, প্রতিবাদে মানববন্ধন ডিমলায় কর্মসংস্থান ও আত্মনির্ভরতার প্রত্যয়ে যুব দিবস উদযাপন। ভালুকায় জাতীয় যুব দিবস: সমৃদ্ধ বাংলাদেশ গড়ার নতুন প্রত্যয়। “নরসিংদীতে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস ২০২৬ উদযাপন” বিভিন্ন জাতিগোষ্ঠী নিয়ে উসকানিমূলক বক্তব্যের অভিযোগ, থোয়াইচিং মং শাককে কারণ দর্শানোর নোটিশ বল্লমঝাড়ে আবারও চেয়ারম্যান প্রার্থী জুলফিকার রহমান, উন্নয়নের ধারাবাহিকতা রক্ষার প্রত্যাশা পোরশায় এইচএসসিতে বড় ধরনের ফল বিপর্যয়: জিপিএ-৫ শূন্য, পাসের হার মাত্র ১৯.৫৭%

গাজীপুরে প্রথমবারের মতো ছায়া জাতিসংঘ সেমিনার, তরুণদের মাঝে নেতৃত্বের জাগরণ

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫
  • ৩৮০ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক

গাজীপুর, ৮ জুলাই ২০২৫:
গাজীপুরে শিক্ষার্থী ও তরুণ সমাজের মাঝে নতুন উদ্দীপনার সৃষ্টি করল “ছায়া জাতিসংঘ সেমিনার”। তরুণদের নেতৃত্ব, কূটনৈতিক দক্ষতা ও বৈশ্বিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আকন্দ ফাউন্ডেশনের সার্বিক সহযোগিতায় ও HYD – House of Youth Dialogue-এর আয়োজনে গাজীপুরে এই প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো এ ধরনের ব্যতিক্রমধর্মী আয়োজন।

সেমিনারটি অনুষ্ঠিত হয় গাজীপুর চৌরাস্তায় অবস্থিত BIST অডিটরিয়ামে, যেখানে শতাধিক শিক্ষার্থী ও তরুণ প্রতিনিধি সরাসরি অংশ নেন।

এই সেমিনারের মূল লক্ষ্য ছিল তরুণদের মধ্যে জাতিসংঘের কার্যক্রম, আন্তর্জাতিক রাজনীতি, কূটনৈতিক বিতর্ক ও নেতৃত্ব দক্ষতা সম্পর্কে বাস্তব ধারণা দেওয়া। MUN বা Model United Nations বিষয়ে যারা নতুন, তাদের জন্য এটি ছিল হাতে-কলমে শেখার অসাধারণ সুযোগ।

আকন্দ ফাউন্ডেশনের বিশেষ অবদান

এই আয়োজনের পেছনে প্রধান ভূমিকা পালন করেছে আকন্দ ফাউন্ডেশন। তরুণদের উন্নয়ন, নেতৃত্ব বিকাশ এবং শিক্ষা-সংস্কৃতি বিস্তারে কাজ করা এই সেবামূলক সংস্থাটি নিয়মিতভাবেই বিভিন্ন সামাজিক ও শিক্ষামূলক উদ্যোগ বাস্তবায়ন করে আসছে।
এই সেমিনারের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ফাউন্ডেশন। প্রতিষ্ঠাতা ব্যারিস্টার মো. জাহিদ হাসান আখন্দ, যিনি HYD-এর প্রতিষ্ঠাতাও।

তিনি বলেন,

“আমরা বিশ্বাস করি, তরুণরাই জাতির ভবিষ্যৎ। তাদের মেধা, চিন্তা ও নেতৃত্বকে বিকশিত করতে হলে এ ধরনের আন্তর্জাতিকমানের প্ল্যাটফর্ম তৈরি করতে হবে। আকন্দ ফাউন্ডেশন সে দিকেই কাজ করছে।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন:

শিক্ষাবিদ মো. দেলোয়ার হোসেন, অধ্যক্ষ ও প্রতিষ্ঠাতা পরিচালক, BGIFT Institute of Science and Technology( BIST)

বক্তারা বলেন, তরুণদের মাঝে নেতৃত্ব ও আন্তর্জাতিক বোধ গড়ে তুলতে এ ধরনের সেমিনার অত্যন্ত সময়োপযোগী।

শিক্ষাবিদ মোহাম্মদ আমিনুল ইসলাম, অধ্যক্ষ ও পরিচালক, আগ্রণী মডেল কলেজ এবং পরিচালক, BGIFT Institute of Science and Technology( BIST)

আলোচনা শেষে অংশগ্রহণকারীদের মাঝে আন্তর্জাতিক মানসম্পন্ন সার্টিফিকেট বিতরণ করা হয়। সম্পূর্ণ ফ্রি রেজিস্ট্রেশন-এর মাধ্যমে অংশগ্রহণের সুযোগ ছিল।

আকন্দ ফাউন্ডেশন ও HYD এর এমন যুগান্তকারী উদ্যোগ ভবিষ্যতে দেশব্যাপী তরুণ নেতৃত্ব গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সকলে আশাবাদ ব্যক্ত করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park