1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

ঝালকাঠি সদর হাসপাতালে এনসিডি কর্নারের উদ্বোধন।

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৮০ বার পঠিত

শংকর দাস পবন, স্টাফ রিপোর্টার
স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও অসংক্রামক রোগে আক্রান্ত রোগীদের চিকিৎসাসেবা সহজলভ্য করার লক্ষ্যে ঝালকাঠি সদর হাসপাতালে মডেল নন-কমিউনিকেবল ডিজিজ (এনসিডি) কর্নারের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ‘ই-অ্যাপয়েন্টমেন্ট স্বাস্থ্যসেবা’ ও মডেল এনসিডি কর্নারের উদ্বোধন করেন প্রতিমন্ত্রীর পদমর্যাদাপ্রাপ্ত প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ডা. এস এম জিয়াউদ্দিন হায়দার।
উদ্বোধন শেষে তিনি হাসপাতালের সার্বিক সেবার কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন। পরে হাসপাতালের সভাকক্ষে প্রজেক্টরের মাধ্যমে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকসহ স্বাস্থ্য মন্ত্রণালয় ও অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আয়োজিত ভিডিও কনফারেন্সে অংশ নেন তিনি।
এ সময় হাসপাতালের তত্ত্বাবধায়ক, আবাসিক মেডিকেল অফিসার, কনসালট্যান্ট, চিকিৎসকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, এনসিডি কর্নার থেকে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও হৃদরোগে আক্রান্ত রোগীদের প্রাথমিকভাবে এক মাসের প্রয়োজনীয় ওষুধ বিনামূল্যে দেওয়া হবে। পরবর্তী সময়ে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় ওষুধ পর্যায়ক্রমে সরবরাহ করা হবে। পাশাপাশি ডায়াবেটিস রোগীদের ফলোআপ বই ও প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার ব্যবস্থাও থাকবে।
প্রধান অতিথি ডা. এস এম জিয়াউদ্দিন হায়দার বলেন, উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ কর্মসূচির আওতায় ঝালকাঠি সদর হাসপাতালে এনসিডি কর্নার স্থাপন করা হয়েছে। জেলার অসংক্রামক রোগে আক্রান্ত রোগীদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park