1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

ভালুকায় মর্নিং ফুটবল ক্লাবের আজীবন সদস্য হলেন পৌর প্রশাসক ও এসিল্যান্ড ইকবাল হোসাইন।

  • প্রকাশের সময় : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
  • ২৬ বার পঠিত

সজিব আহমেদ
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:

ময়মনসিংহের ভালুকায় ‘ভালুকা মর্নিং ফুটবল ক্লাব’-এর আজীবন সদস্য পদ গ্রহণ করেছেন ভালুকা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মো. ইকবাল হোসাইন।

প্রতিদিনের মতো রোববার ভোরের আলো ফুটতেই যখন মাঠে নিয়মিত শারীরিক চর্চা ও অনুশীলনে ব্যস্ত ছিলেন ক্লাবের খেলোয়াড়রা, ঠিক তখনই হঠাৎ মাঠে উপস্থিত হয়ে তাঁদের সারপ্রাইজ দেন এসিল্যান্ড মো. ইকবাল হোসাইন। মাঠে এসে তিনি খেলোয়াড়দের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাঁদের খেলাধুলায় অনুপ্রাণিত করেন।

পরবর্তীতে মাঠে আয়োজিত প্রীতি ফুটবল ম্যাচটি উপভোগ করেন তিনি। ম্যাচ শেষে প্রশাসনিক কর্মকর্তার এমন উপস্থিতি ও ভালোবাসার কৃতজ্ঞতাস্বরূপ ‘ভালুকা মর্নিং ফুটবল ক্লাব’-এর পক্ষ থেকে তাঁকে আনুষ্ঠানিকভাবে আজীবন সদস্য পদের সম্মাননা স্মারক ও ক্রেস্ট প্রদান করা হয়।

সম্মাননা গ্রহণ শেষে খেলোয়াড়দের আন্তরিকতা, সুশৃঙ্খল পরিবেশ ও সুস্বাস্থ্যের প্রতি আগ্রহ দেখে গভীর সন্তোষ প্রকাশ করেন পৌর প্রশাসক।

স্থানীয় ক্রীড়ামোদী ও বিশিষ্টজনেরা জানান, প্রশাসনিক ব্যস্ততার মাঝেও জনসেবার পাশাপাশি স্থানীয় ক্রীড়াঙ্গনে তাঁর এমন প্রীতিময় ও মানবিক দৃষ্টিভঙ্গি সত্যিই প্রশংসনীয়।

ক্রেস্ট প্রদান অনুষ্ঠানে ভালুকা মর্নিং ফুটবল ক্লাবের উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দ, সভাপতি, সহ-সভাপতি, সাধারণ সম্পাদকসহ সর্বস্তরের সদস্য ও খেলোয়াড়রা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park