1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

বরিশাল বিভাগে ইপিআই, এইচপিভি ও স্বাস্থ্য কর্মসূচির পর্যালোচনা সভা।

  • প্রকাশের সময় : শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬
  • ৮২ বার পঠিত

শংকর দাস পবন, স্টাফ রিপোর্টার
বরিশাল বিভাগে সমন্বিত ইপিআই (EPI), এইচপিভি (HPV) টিকাদান, ওপেন এসআরপি (Open SRP) ও বিভিন্ন স্বাস্থ্য কর্মসূচির সার্বিক অগ্রগতি পর্যালোচনা এবং কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে বিভাগীয় কর্মশালা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৭ আগস্ট) সকালে বরিশাল গ্র্যান্ড পার্ক হোটেলে বিভাগীয় স্বাস্থ্য কার্যালয়, বরিশালের আয়োজনে ‘Integrated EPI, HPV, Open SRP and Health Program Review Workshop of Barisal Division’ শীর্ষক এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ডা. এস এম জিয়াউদ্দিন হায়দার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন।
এ সময় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস, বরিশাল বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. মো. রেফায়েতুল হায়দারসহ বিভাগ ও জেলা পর্যায়ের স্বাস্থ্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ ছাড়া আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউনিসেফের (UNICEF) প্রতিনিধিসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা কর্মশালায় অংশ নেন।
কর্মশালায় ইপিআই ও এইচপিভি টিকাদান কার্যক্রমসহ বিভিন্ন স্বাস্থ্য কর্মসূচির অগ্রগতি, বাস্তবায়ন পরিস্থিতি ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। একই সঙ্গে স্বাস্থ্যসেবা ও টিকাদান কার্যক্রম আরও কার্যকর ও গতিশীল করার লক্ষ্যে সংশ্লিষ্টদের মধ্যে মতবিনিময় করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park