1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

ঝালকাঠিতে গ্যাস-বিদ্যুৎ সংকটসহ ১১ দফা দাবিতে ১১ দলীয় ঐক্যজোটের স্মারকলিপি

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬
  • ৫৮ বার পঠিত

শংকর দাস পবন, স্টাফ রিপোর্টার

গ্যাস সংকট, ঘন ঘন লোডশেডিং, বিদ্যুতের মূল্যবৃদ্ধি, ভুতুড়ে বিল আদায় এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ১১ দফা দাবিতে ঝালকাঠিতে স্মারকলিপি দিয়েছে ১১ দলীয় ঐক্যজোট। বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে এ স্মারকলিপি প্রদান করা হয়।
স্মারকলিপিতে গ্যাস সরবরাহ স্বাভাবিক করা, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা, বিদ্যুতের মূল্যবৃদ্ধি ও ভুতুড়ে বিল আদায় বন্ধ করা এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণসহ ১১ দফা দাবি উত্থাপন করা হয়।
জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ১১ দলীয় ঐক্যজোটের নেতৃবৃন্দ জেলা প্রশাসকের কার্যালয়ে উপস্থিত হয়ে তাঁদের দাবিসংবলিত স্মারকলিপি জমা দেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ ফরিদুল হক, সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল হাই, সদর উপজেলা আমির মাওলানা মনিরুজ্জামান তালুকদার, পৌর জামায়াতের সহকারী সেক্রেটারি সাইফুল ইসলাম বাবুসহ জোটের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
নেতৃবৃন্দ বলেন, দীর্ঘদিন ধরে গ্যাস সংকট, ঘন ঘন লোডশেডিং, বিদ্যুতের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ও ভুতুড়ে বিলের কারণে সাধারণ মানুষ চরম দুর্ভোগ পোহাচ্ছেন। এর সঙ্গে নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধি মানুষের জীবনযাত্রাকে আরও দুর্বিষহ করে তুলেছে।
তাঁরা অবিলম্বে জনদুর্ভোগ নিরসনে কার্যকর উদ্যোগ গ্রহণ এবং স্মারকলিপিতে উত্থাপিত ১১ দফা দাবি দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান। একই সঙ্গে দাবি পূরণে ব্যর্থ হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও নেতৃবৃন্দ সতর্ক করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park