1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন ও গণহত্যার বিচারের দাবিতে ঝালকাঠিতে জামায়াতে ইসলামীর গণমিছিল।

  • প্রকাশের সময় : শনিবার, ১ আগস্ট, ২০২৬
  • ৮৩ বার পঠিত

শংকর দাস পবন, স্টাফ রিপোর্টার
জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং গণহত্যার ঘটনার সুষ্ঠু বিচারের দাবিতে ঝালকাঠিতে গণমিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, ঝালকাঠি জেলা শাখা।
শনিবার (১ আগস্ট) বিকেলে শহরের প্রেস ক্লাব চত্বর থেকে গণমিছিলটি শুরু হয়। পরে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় নির্ধারিত স্থানে গিয়ে শেষ হয়। এতে জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীসহ বিপুলসংখ্যক সমর্থক অংশগ্রহণ করেন।
গণমিছিলে অংশগ্রহণকারীরা বিভিন্ন দাবিসংবলিত ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড বহন করেন। এ সময় তারা জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন, আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং গণহত্যার বিচারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
মিছিল-পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, জনগণের প্রত্যাশা অনুযায়ী জুলাই জাতীয় সনদ দ্রুত বাস্তবায়ন, দেশে শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং গণহত্যার ঘটনাগুলোর নিরপেক্ষ ও সুষ্ঠু বিচার নিশ্চিত করা সময়ের দাবি। তারা শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক কর্মসূচির মাধ্যমে এসব দাবি বাস্তবায়নের আহ্বান জানান।
বক্তারা আরও বলেন, গণতান্ত্রিক মূল্যবোধ, ন্যায়বিচার ও সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে জনগণকে ঐক্যবদ্ধভাবে ভূমিকা রাখতে হবে। একই সঙ্গে দেশের সার্বিক স্থিতিশীলতা ও আইনের শাসন নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ গ্রহণেরও আহ্বান জানান তারা।
বাংলাদেশ জামায়াতে ইসলামী, ঝালকাঠি জেলা শাখা এ গণমিছিলের আয়োজন করে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park