1. admin@dainikajkerkholachithi.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০১:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বালীগাঁও মধ্যপাড়া যুব সমাজের উদ্যেগে বালীগাঁও প্রিমিয়ার লীগ ক্রিকেট বিপিএল সিজন -৫ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত পোরশায় জাতীয় যুব দিবসে র‍্যালি ও আলোচনা সভা। ঝালকাঠিতে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদ্‌যাপন শংকর দাস পবন, স্টাফ রিপোর্টার তাহিরপুরে পানি সরবরাহ প্রকল্পে অনিয়মের অভিযোগ, প্রতিবাদে মানববন্ধন ডিমলায় কর্মসংস্থান ও আত্মনির্ভরতার প্রত্যয়ে যুব দিবস উদযাপন। ভালুকায় জাতীয় যুব দিবস: সমৃদ্ধ বাংলাদেশ গড়ার নতুন প্রত্যয়। “নরসিংদীতে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস ২০২৬ উদযাপন” বিভিন্ন জাতিগোষ্ঠী নিয়ে উসকানিমূলক বক্তব্যের অভিযোগ, থোয়াইচিং মং শাককে কারণ দর্শানোর নোটিশ বল্লমঝাড়ে আবারও চেয়ারম্যান প্রার্থী জুলফিকার রহমান, উন্নয়নের ধারাবাহিকতা রক্ষার প্রত্যাশা পোরশায় এইচএসসিতে বড় ধরনের ফল বিপর্যয়: জিপিএ-৫ শূন্য, পাসের হার মাত্র ১৯.৫৭%

কালিয়াকৈরে কিশোরী ধর্ষণের ঘটনায় আটক- ১।

  • প্রকাশের সময় : শনিবার, ৩০ আগস্ট, ২০২৫
  • ১০৬ বার পঠিত

শাকিল হোসেন গাজীপুর কালিয়াকৈর প্রতিনিধিঃ

গাজীপুরের কালিয়াকৈরে বিশ্বাস পাড়া এলাকায় ১২ বছরের কিশোরকে ধর্ষণের ঘটনায় একজনকে গ্রেফতার করেছে কালিয়াকৈর থানা পুলিশ। কালিয়াকৈর পৌরসভার বিশ্বাসপাড়া এলাকায় সন্ধ্যায় এই ঘটনা ঘটে। ধর্শনকারী ব্যক্তি হলেন, ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া উপজেলার রাঙ্গামাটিয়া বাউলা বাজার এলাকার শাজাহান মিয়ার ছেলে নাঈম (২০)। সে স্থানীয় ইস্টারলিং কারখানায় কাজ করে অন্তঃসত্তায় স্ত্রীকে সাথে নিয়ে বিশ্বাস পাড়া এলাকার মিন্টুর বাসায় ভাড়া থেকে জীবিকা নির্বাহ করে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত ২৩শে আগস্ট শনিবার ওই কিশোরীকে ধর্ষণ করে অভিযুক্ত নাঈম। তার সঙ্গী শামীম এবং সাব্বির ওই ধর্ষণের ঘটনা নগ্ন ভিডিও ধারণ করে ভুক্তভোগী কিশোরীর পরিবারের নিকট মোটা অংকের টাকা দাবি করে। টাকা দিতে ব্যর্থ হলে নগ্ন ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেয়ার ভয় দেখিয়ে ওই কিশোরীকে ব্ল্যাকমেইল করে একাধিকবার ধর্ষণ করে । এরই ধারাবাহিকতায় ২৯ আগস্ট শুক্রবার সন্ধ্যায় পূর্বের ন্যায় ধর্ষণ করতে গেলে কিশোরীর ডাক চিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসে। বিষয়টি স্থানীয়রা জানতে পেরে ধর্শনকারীকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে। এই ঘটনায় কালিয়াকৈর থানার মৌচাক পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ সেলিম হোসেন, বলেন ধর্ষণের অভিযোগে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। আটককৃত ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park