1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

ভালুকায় ড্রামে তেল বিক্রির দায়ে ফিলিং স্টেশনকে জরিমানা।

  • প্রকাশের সময় : বুধবার, ২৫ মার্চ, ২০২৬
  • ২৯ বার পঠিত

সজিব আহমেদ ভালুকা
২৫ মার্চ, ২০২৬ বুধবার

ময়মনসিংহের ভালুকায় সরকারি নির্দেশ অমান্য করে ড্রামে তেল বিক্রির অভিযোগে একটি ফিলিং স্টেশনকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২৫ মার্চ) দুপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক সংলগ্ন ভালুকা পৌরসভার বাঘরাপাড়া এলাকায় অবস্থিত এআর ফিলিং স্টেশনে এই অভিযান পরিচালনা করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, নির্ধারিত নিয়মের তোয়াক্কা না করে ওই ফিলিং স্টেশনে অবৈধভাবে ড্রামে তেল বিক্রি করা হচ্ছে—এমন একটি গোপন সংবাদ পান ভ্রাম্যমাণ আদালত। তথ্যের সত্যতা যাচাইয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ইকবাল হোসেনের নেতৃত্বে সেখানে ঝটিকা অভিযান চালানো হয়।

অভিযানে ঘটনার সত্যতা মেলায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ও সংশ্লিষ্ট সরকারি নীতিমালা লঙ্ঘনের দায়ে প্রতিষ্ঠানটিকে তাৎক্ষণিক অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযান পরিচালনাকারী ম্যাজিস্ট্রেট মো. ইকবাল হোসেন সংবাদমাধ্যমকে জানান, ড্রামে তেল বিক্রি করা কেবল নিয়মবহির্ভূতই নয়, বরং এটি বাজার ব্যবস্থাপনায় অস্থিরতা তৈরি করে এবং অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তিনি স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলেন, ভোক্তা অধিকার ক্ষুণ্ণ হয় এমন যেকোনো অনিয়মের বিরুদ্ধে আমাদের অবস্থান অত্যন্ত কঠোর। জনস্বার্থে এ ধরনের তদারকি ও অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।

অভিযান চলাকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দ এবং স্থানীয় প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এই পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সাধারণ ক্রেতারা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park