1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

শ্রমিক কল্যাণ ফেডারেশনের শারদীয় শুভেচ্ছা বিনিময়।

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫
  • ৫১ বার পঠিত

নিজস্ব প্রতিনিধ:-

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা ২০২৫ নির্বিঘ্নে ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে ১ অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ (বুধবার) মহাঅষ্টমীর দিনে লালমাই উপজেলার বাগমারা ১নং উত্তর ইউনিয়নের বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করে শুভেচ্ছা বিনিময় করেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতৃবৃন্দ।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বাগমারা ১নং উত্তর ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোহাম্মদ ফরিদ গাজী, সহ-সভাপতি আব্দুল লতিফ, সাবেক সেক্রেটারি শাহপরান, সহকারী সেক্রেটারি আবু তাহের, টিম সদস্য কবির হোসেন, ৭নং ওয়ার্ড সভাপতি কলিমউল্লাহ, ৪নং ওয়ার্ড সদস্য মো. কাউসার, ৪নং ওয়ার্ড সদস্য তপন দাস, মনোহরপুর ৪নং ওয়ার্ড সভাপতি আলাউদ্দিন, মনোহরপুর ৪নং ওয়ার্ড সেক্রেটারি জসিম উদ্দিনসহ ইউনিয়নের অন্যান্য নেতৃবৃন্দ।

এসময় পূজা মণ্ডপ পরিদর্শনের পর সনাতন ধর্মাবলম্বীদের হাতে উপহার সামগ্রী তুলে দেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতারা।
[10/2, 2:02 PM] Z monir কুমিল্লা: লালমাইয়ে পূজামণ্ডপ পরিদর্শন করলেন মনিরুল হক চৌধুরী

নিজস্ব প্রতিনিধি :-
মনিরুল ইসলাম

২ অক্টোবর ২০২৫, বৃহস্পতিবার লালমাই উপজেলার বাগমারা উত্তর ইউনিয়নের নাওয়ারা সূত্রদর পাড়া পূজামণ্ডপ পরিদর্শন করেন কুমিল্লার সিংহপুরুষ, কুমিল্লা-৯ আসনের সাবেক তিনবারের সংসদ সদস্য, সাবেক হুইপ ও বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা আলহাজ্ব মনিরুল হক চৌধুরী সাহেব।

এসময় উপস্থিত ছিলেন লালমাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ আলী মীর পিন্টুসহ উপজেলা বিএনপি, কৃষক দল, শ্রমিক দল, যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park