1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

১৭ ডিসেম্বর ফুলবাড়ী উপজেলা প্রশাসন স্কুল-শিশু কানন পরিদর্শন এবং ১৮ ডিসেম্বর পুরস্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

  • প্রকাশের সময় : শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫
  • ১১৬ বার পঠিত

মোস্তাফিজার রহমান জাহাঙ্গীর
স্টাফ রিপোর্টারঃ

বুধবার ১৭ ডিসেম্বর সকাল সাড়ে এগারোটায় কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা প্রশাসন স্কুল-শিশু কানন পরিদর্শন ও ক্লাস পার্টিতে অংশগ্রহণ করেন বিদ্যালয়ের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার দিলারা আকতার।

এসময় উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক হাবিবুর রহমান হাবিব,পরিচালনা কমিটির সদস্যবৃন্দ, সাংবাদিক,অভিভাবকবৃন্দ, শিক্ষক /শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীরা।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুর রহমান হাবিব জানান,প্রধান হিসেবে যোগদানের অল্প সময়ে আমি বিদ্যালয়ের পাঠদান সহ ব শিশু শিক্ষার্থীর জন্য পরিবেশ বান্ধব ও উপযোগী করে তুলতে ইউএনও স্যারের সহায়তায় স্কুল ক্যান্টিন,অভিভাবক বিশ্রামাগার,ফুলের বাগান করতে সক্ষম হয়েছি।

পরিদর্শন শেষে বিদ্যালয়ের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার দিলারা আকতার বলেন বিদ্যালয়টি ১৯৮৮ সালে স্থাপিত।বর্তমান সময়ে সময়োপযোগী ও মানসম্মত শিক্ষায় বিদ্যালয়টি প্রস্তুত করতে আমাদের পক্ষ থেকে যথাযথ প্রচেষ্টা থাকবে। বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে শিক্ষক,
অভিভাবক ও সকল শিক্ষানুরাগীরা এগিয়ে এলে একটি ভিন্নধর্মী ও মানসম্মত বিদ্যালয় হিসেবে গড়ে উঠবে বলে আমি বিশ্বাস করি।

পরের দিন ১৮ ডিসেম্বর উপজেলা প্রশাসন স্কুল শিশু কানন-এর বার্ষিক ক্রীড়া, পুরস্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রশাসন স্কুল শিশু কাননের প্রধান শিক্ষক হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক রোকাইয়া হারদার দিপ্তীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার দিলারা আকতার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আনোয়ার হোসাইন, ফুলবাড়ী থানার
অফিসার ইনচার্জ মাহমুদ হাসান নাঈম।
আরো উপস্থিত ছিলেন,মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আব্দুস ছালাম,বিশিষ্ট ব্যবসায়ী এমদাদুল হক,শিক্ষক গোলাম মর্তুজা বকুল সহ আরো অনেকে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park