1. admin@dainikajkerkholachithi.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বালীগাঁও মধ্যপাড়া যুব সমাজের উদ্যেগে বালীগাঁও প্রিমিয়ার লীগ ক্রিকেট বিপিএল সিজন -৫ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত পোরশায় জাতীয় যুব দিবসে র‍্যালি ও আলোচনা সভা। ঝালকাঠিতে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদ্‌যাপন শংকর দাস পবন, স্টাফ রিপোর্টার তাহিরপুরে পানি সরবরাহ প্রকল্পে অনিয়মের অভিযোগ, প্রতিবাদে মানববন্ধন ডিমলায় কর্মসংস্থান ও আত্মনির্ভরতার প্রত্যয়ে যুব দিবস উদযাপন। ভালুকায় জাতীয় যুব দিবস: সমৃদ্ধ বাংলাদেশ গড়ার নতুন প্রত্যয়। “নরসিংদীতে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস ২০২৬ উদযাপন” বিভিন্ন জাতিগোষ্ঠী নিয়ে উসকানিমূলক বক্তব্যের অভিযোগ, থোয়াইচিং মং শাককে কারণ দর্শানোর নোটিশ বল্লমঝাড়ে আবারও চেয়ারম্যান প্রার্থী জুলফিকার রহমান, উন্নয়নের ধারাবাহিকতা রক্ষার প্রত্যাশা পোরশায় এইচএসসিতে বড় ধরনের ফল বিপর্যয়: জিপিএ-৫ শূন্য, পাসের হার মাত্র ১৯.৫৭%

হবিগঞ্জ-৩ আসনে প্রার্থিতা প্রত্যাহার করলেন চৌধুরী আশরাফুল বারী নোমান।

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬
  • ১২০ বার পঠিত

রাসেল মাহমুদ
স্টাফ রিপোর্টার হবিগঞ্জ

জনগণের স্বপ্ন, প্রত্যাশা ও সততার রাজনীতির প্রশ্নে আপস নয় এই অবস্থান থেকেই আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-০৩ (সদর–শায়েস্তাগঞ্জ–লাখাই) আসনে নির্বাচনে অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছেন গণঅধিকার পরিষদের প্রার্থী চৌধুরী আশরাফুল বারী নোমান।

তিনি জানান, দলীয় সিদ্ধান্ত অনুযায়ী এককভাবে ৩০০ আসনে নির্বাচন করার কথা থাকলেও পরবর্তীতে নীতিনির্ধারণী ফোরামের অজ্ঞাতে একটি আসনে সমঝোতার সিদ্ধান্ত নেওয়া হয়। এতে মেহনতি মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা ক্ষুণ্ন হয়েছে বলে তিনি মনে করেন।

তিনি বলেন, “আমি নির্বাচন থেকে সরে দাঁড়ালেও মানুষের পাশে থাকা থেকে কখনো সরে যাবো না। সততা ও পরিবর্তনের এই লড়াই চলবে আজীবন।”

দীর্ঘদিন যারা পাশে থেকেছেন, পরিশ্রম করেছেন ও সমর্থন দিয়েছেন সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park