1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

হবিগঞ্জ মাধবপুরে ৫৫ বিজিবির একাধিক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিক ও জিরা জব্দ করা হয়েছে

  • প্রকাশের সময় : রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫
  • ১৪৭ বার পঠিত

রাসেল মাহমুদ
স্টাফ রিপোর্টার হবিগঞ্জ

শনিবার (২০ ডিসেম্বর) একাধিক অভিযান পরিচালনা করা হয়।

বিজিবি সূত্র জানায়, হবিগঞ্জ ৫৫ বিজিবির একাধিক অভিযানে মাছ পরিবহনের ট্রাকের মধ্যে অভিনব কায়দায় খৈলের বস্তার নীচে লুকানো অবস্থায় বিভিন্ন প্রকার ভারতীয় কসমেটিকস এবং জিরাসহ গাড়ি জব্দ। যার মোট সিজার মূল্য ৬৮ লক্ষ ৫৫ হাজার ৫শত টাকা।

শনিবার রাত ৯ টার দিকে এবিষয়ে হবিগঞ্জ ব্যাটালিয়ন ৫৫ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমান তানজিল সত্যতা নিশ্চিত করে জানান,গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি এর বিশেষ টহল দল সীমান্ত হতে আনুমানিক ৫ কিঃমিঃ বাংলাদেশ অভ্যন্তরে হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলাধীন জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় কৌশলগতভাবে অবস্থান নিয়ে আত্মগোপন করে থাকে। শনিবার সকাল আনুমানিক ৬ টার সময়ে ১টি মাছ পরিবহনের ট্রাক আসতে দেখলে সংকেত দিয়ে থামানো হয়। অতঃপর ট্রাকটি তল্লাশী করে গাড়ি ভর্তি মাছের খাদ্য ও সরিষার খৈলের বস্তা দেখে সন্দেহ হয়। পরে সব বস্তা নামিয়ে ট্রাকের ভিতরে অভিনব কায়দায় সরিষার খৈল ভর্তি বস্তার নীচে লুকানো অবস্থায় ভারতীয় জিরা জব্দ করা হয়।

অপর একটি অভিযানে একইভাবে গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) এর বিশেষ টহল দল সীমান্ত হতে আনুমানিক ৫ কিঃমিঃ বাংলাদেশ অভ্যন্তরে মাধবপুর উপজেলাধীন ঢাকা সিলেট মহাসড়কের সাতছড়ি তেলিয়াপাড়া এলাকায় কৌশলগতভাবে অবস্থান নিয়ে আত্মগোপন করে থাকে এবং বিকাল সাড়ে ৩ টার দিকে ১টি কাভার্ড ভ্যান আসতে দেখে এবং টহল দলের কাছাকাছি আসলে সংকেত দিয়ে থামানো হয়। অতঃপর কাভার্ড ভ্যানটি তল্লাশী করে ভারতীয় বিভিন্ন প্রকার কসমেটিকস দেখতে পায়। উক্ত মালামাল এবং গাড়ীর বৈধ কোনো কাগজ পত্র না থাকায় টহল দল ভারতীয় কসমেটিক্সসহ গাড়ীটি জব্দ করা হয়েছে।

জব্দকৃত পণ্য ও যানবাহন আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে হবিগঞ্জ কাস্টমস কর্তৃপক্ষের নিকট হস্তান্তরের কার্যক্রম চলমান আছে। একই সঙ্গে চোরাচালানে জড়িত চক্রকে শনাক্ত ও গ্রেফতার করতে বিজিবির গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে বলে জানান বিজিবি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park