1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

হবিগঞ্জ পুলিশ সুপার মহোদয়কে অশ্রুসিক্ত হয়ে বিদায় জানালো জেলা পুলিশ, হবিগঞ্জ।

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫
  • ৭৬ বার পঠিত

মীর মোঃ সাজন
হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জ জেলার সম্মানিত পুলিশ সুপার এঁর বদলীজনিত বিদায় উপলক্ষে হবিগঞ্জ জেলা পুলিশ লাইন্স ড্রিল সেডে বিশেষ কল্যান সভায় এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে তাঁকে বিদায় জানানো হয়। বিদায় বেলায় সহকর্মীগণ আবেগে অশ্রুসিক্ত হয়ে বিদায় জানায়।

বিশেষ কল্যান সভায়
পুলিশ সুপার বলেন হবিগঞ্জ জেলায় কর্মকালীন সময়ে প্রকৃতির অপরুপ সৌন্দর্যের লীলাভূমি ও ধর্মীয় প্রানপুরুষদের স্পর্শে সিক্ত পবিত্র এ জনপদের জানমালের নিরাপত্তায় যেমন নিয়োজিত ছিলাম, তেমনি বিদায় বেলায় সিক্ত হয়েছি আপনাদের ভালোবাসা ও শুভ কামনায়। হবিগঞ্জের অপরাধ দমনে যতটা কঠোর থেকেছি, নাগরিকের দোরগোড়ায় পুলিশি সেবা পৌঁছে দিতে ঠিক ততটাই মনোযোগী থেকেছি। জেলা পুলিশের সেবার মান উন্নয়নে সুনির্দিষ্ট বেশ কিছু কাজের সূচনা করতে পেরেছি। নিয়মিত পুলিশিং এর পাশাপাশি নানামুখী জনবান্ধব কর্মসূচীতে জেলা পুলিশকে সম্পৃক্ত করার চেষ্টা করেছি।

হবিগঞ্জ জেলার পুলিশ সুপার হিসেবে কাজ করার সুযোগ গৌরবময় ও মর্যাদাপূর্ণ। বিগত দিনে আপনাদের সহযোগিতার জন্য আন্তরিক কৃতজ্ঞতা জানাই এবং নতুন কর্মস্থল পাবনা জেলা বাসীর নিরাপত্তায় যেন নিয়োজিত থাকতে পারি সেজন্য আপনাদের দোয়া প্রত্যাশা করছি।’ এসময় হবিগঞ্জের সার্বিক উন্নয়ন ও সম্মানিত নাগরিকদের মঙ্গল কামনা করেন পুলিশ সুপার, হবিগঞ্জ মহোদয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park