1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

হবিগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে দীর্ঘদিন ধরে দুর্নীতি ও অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে ২৪ সেপ্টেম্বর ২০২৫ তারিখ দুপুরে *হবিগঞ্জ সদর আর্মি ক্যাম্পের নেতৃত্বে* যৌথ বাহিনী বিশেষ অভিযান পরিচালনা করে।

  • প্রকাশের সময় : বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ২০১ বার পঠিত

রাসেল মাহমুদ
হবিগঞ্জ জেলা প্রতিনিধি

আজ দুপুর ২টা ৩০ মিনিট থেকে বিকাল ৬টা পর্যন্ত পরিচালিত এই অভিযানে তিনজন সরকারি কর্মচারী এবং তিনজন প্রতারককে আটক করা হয়।

অভিযান চলাকালে দেখা যায়, পাসপোর্ট অফিসের ভেতরে অবৈধ আর্থিক লেনদেনের মাধ্যমে সাধারণ মানুষের পাসপোর্ট সংক্রান্ত কার্যক্রম সম্পন্ন করা হচ্ছিল।

আটককৃতদের পরিচয়:
১। মোছাঃ লতিফা বেগম – ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর, হবিগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিস; গ্রাম: ২ নং পুল, হবিগঞ্জ সদর।
২। ওসমান গনি – নিরাপত্তা প্রহরী (আউটসোর্সিং), হবিগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিস; গ্রাম: কার্তিক কিলা, দাড়াইল, কিশোরগঞ্জ।
৩। উমেশ – পরিচ্ছন্নতা কর্মী (আউটসোর্সিং), হবিগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিস; গ্রাম: মোড়াকুড়ি, লাখাই, হবিগঞ্জ।
৪। সাজ্জাদ হোসেন – প্রতারক; গ্রাম: শায়েস্তানগর, হবিগঞ্জ সদর।
৫। বাহার সরদার – প্রতারক; গ্রাম: শায়েস্তানগর, হবিগঞ্জ সদর।
৬। রাশেদ মিয়া – প্রতারক; গ্রাম: ২ নং পুল, হবিগঞ্জ সদর।

অভিযানে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা নেয়া হয়। পরবর্তীতে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।

আটককৃতদের হবিগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। এ সময় ব্যাংক লেনদেনের প্রমাণ, খামে লেখা কোড এবং কথোপকথনের স্ক্রিনশটের প্রিন্ট কপি পুলিশের কাছে জমা দেয়া হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park