1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

হবিগঞ্জে শীতার্ত মানুষের মাঝে সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ।

  • প্রকাশের সময় : রবিবার, ১১ জানুয়ারি, ২০২৬
  • ১৪২ বার পঠিত

রাসেল মাহমুদ
স্টাফ রিপোর্টার হবিগঞ্জ

হবিগঞ্জের শীতার্ত মানুষের মাঝে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে শীতবস্ত্র ও আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। রোববার (১১ জানুয়ারি) ১৭ পদাতিক ডিভিশনের সার্বিক তত্ত্বাবধানে হবিগঞ্জ জেলা স্টেডিয়ামে এ মানবিক সহায়তা কার্যক্রম অনুষ্ঠিত হয়।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিওসি, ১৭ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, সিলেট এরিয়া মেজর জেনারেল মোঃ আলীমুল আমীন, এসইউপি, এনডিসি, পিএসসি, এমফিল।

এ সময় শীতার্ত ও দুস্থ মানুষের মাঝে এক হাজার টি শীতবস্ত্র বিতরণ করা হয় এবং আর্থিক সহায়তা প্রদান করা হয়।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সিলেট অঞ্চলের অন্যান্য ঊর্ধ্বতন সামরিক ও অসামরিক কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সেনাবাহিনী সূত্রে জানা গেছে, চলমান শীত মৌসুমে সিলেট বিভাগের অন্যান্য জেলাতেও শীতার্ত মানুষের মাঝে মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রয়েছে। ভবিষ্যতেও দেশের যেকোনো দুর্যোগ ও মানবিক প্রয়োজনে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে বাংলাদেশ সেনাবাহিনী এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম চালিয়ে যাবে বলে জানানো হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park