1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

হবিগঞ্জের মাধবপুরে ১৭ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ করেছে বিজিবি।

  • প্রকাশের সময় : সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
  • ৯৩ বার পঠিত

রাসেল মাহমুদ
স্টাফ রিপোর্টার হবিগঞ্জ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার জগদীশপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে প্রায় ১৭ লাখ ২০ হাজার টাকার ভারতীয় জিরা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (১ ডিসেম্বর) সকাল বেলায় গোপন সংবাদের ভিত্তিতে ৫৫ বিজিবির একটি টহল দল এ অভিযান পরিচালনা করে।

বিজিবি সূত্রে জানা যায়, ঢাকা-সিলেট মহাসড়কের জগদীশপুর এলাকায় সন্দেহভাজন একটি ডিআই মিনি পিকআপ ভ্যান (যার নম্বর তাৎক্ষণিকভাবে জানা যায়নি) আটক করে তল্লাশি চালায় বিজিবির সদস্যরা। তল্লাশির একপর্যায়ে পিকআপ ভ্যানে থাকা গোখাদ্যের বস্তার নিচ থেকে *১৭ লাখ ২০ হাজার টাকা মূল্যের ভারতীয় জিরা* উদ্ধার করা হয়।

তবে চালক এবং চোরাকারবারিরা বিজিবির উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। জব্দকৃত জিরাসহ পিকআপটি পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

৫৫ বিজিবি অধিনায়ক লে. কর্নেল মো. তানজিলুর রহমান বলেন, “সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবি সবসময় তৎপর রয়েছে। মাদক ও অবৈধ পণ্য চোরাচালান রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

স্থানীয় সচেতন মহল বিজিবির এ অভিযানের প্রশংসা করে নিয়মিত অভিযান চালানোর দাবি জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park