1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

হবিগঞ্জের প্যানাসিয়া হাসপাতালে এনেস্থেশিয়ার ভুল প্রয়োগে প্রসূতির মৃত্যু।

  • প্রকাশের সময় : শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫
  • ১৮৮ বার পঠিত

মীর মোঃ সাজন
হবিগঞ্জ প্রতিনিধি:

হবিগঞ্জ শহরের প্যানাসিয়া মেডিএইড অ্যান্ড ক্লিনিকে এনেস্থেশিয়ার ভুল প্রয়োগে মোছা. নাজমা আক্তার (২৭) নামে এক প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠেছে।

আজ বানিয়াচং উপজেলার বাসিন্দা নাজমা আক্তারকে সিজারিয়ান অপারেশনের জন্য হাসপাতালটিতে ভর্তি করা হয়। অপারেশনের সময় এনেস্থেশিয়া দেওয়ার পরই তার মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছে স্বজনরা।

স্বজনদের দাবি, রোগীর মৃত্যুর বিষয়টি প্রথমে গোপন রাখতে হাসপাতাল কর্তৃপক্ষ প্রায় তিন ঘণ্টা সময়ক্ষেপণ করে পরে ‘গুরুতর অবস্থায়’ দেখিয়ে সিলেট নর্থইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। নর্থইস্ট মেডিকেলের কর্তব্যরত চিকিৎসক সেখানে নাজমাকে মৃত ঘোষণা করে জানান, রোগীর মৃত্যু অপারেশনের কয়েক ঘণ্টা আগেই হয়েছে।

মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে শোক ও ক্ষোভের সৃষ্টি হয়। স্বজনরা অভিযোগ করেন, প্যানাসিয়া হাসপাতালে দীর্ঘদিন ধরে সনদবিহীন ডাক্তার, আয়া–পিয়ন দিয়ে রিপোর্ট তৈরি, অপারেশনে ওয়ার্ডবয় নিয়োগসহ নানামুখী অনিয়ম চলছে।

স্থানীয়রা জানান, হাসপাতালটির ম্যানেজার অম্বিকা দাস ও ওয়ার্ডবয় স্বাধীন চৌধুরীর মাধ্যমে বিভিন্ন সময় অপারেশন করানোর ঘটনাও নতুন নয়।

এছাড়াও সদর হাসপাতালের দালালচক্র রোগীদের “উন্নত চিকিৎসা”র কথা বলে কমিশনের বিনিময়ে প্যানাসিয়া হাসপাতালে পাঠায় বলেও অভিযোগ রয়েছে। এর আগেও নবীগঞ্জ উপজেলার এক নারীর মৃত্যু হয় এই ক্লিনিকের অপচিকিৎসায়। অনুসন্ধানে জানা যায়, চিকিৎসক পরিচয়ে দায়িত্ব পালন করা
মো. ফরহাদের কোনো এমবিবিএস ডিগ্রি নেই বলেও অভিযোগ পাওয়া গেছে।

ঘটনাটি নিয়ে শহরে চরম তোলপাড় চলছে। স্বজনরা দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ও সুষ্ঠু তদন্ত দাবি করেছেন। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

হবিগঞ্জ সিভিল সার্জন অফিসের কর্মকর্তারা জানান, প্যানাসিয়া হাসপাতালে অনিয়মের বিষয়ে এর আগেও একাধিকবার সতর্ক করা হয়েছিল। পুনরায় তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিষয়ে প্যানাসিয়া হাসপাতালের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে কোনো সাড়া পাওয়া যায়নি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park