1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

হবিগঞ্জের পল্লীতে জমি নিয়ে বিরোধ, ২ পক্ষের সংঘর্ষে নারীসহ আহত ৬।

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪২ বার পঠিত

রাসেল মাহমুদ
হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জ জেলার সদর উপজেলার ৬ নং রাজিউরা ইউনিয়ন এর বার্গাচা গ্রামে জমি নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ সংঘটিত হয়।

এতে নারী সহ ৬ জন আহত হয়।
আহত ব্যাক্তিরা চিকিৎসা নেওয়ার জন্য হবিগঞ্জ ২৫০ শয্যাআধুনিক সদর হাসপাতালে ভর্তি হন।
বর্তমানে তাদের চিকিৎসা চলমান।
স্হানীয় সুত্রে জানা যায় যে, আজ সকাল আনুমানিক ৮.০০ ঘটিকার সময় রাজিউরা ইউনিয়ন এর বার্গাচা গ্রামের মৃত আব্দুর রহমান এর পুত্র আব্দুল হাসিম(৪২) নিজ ভুমির গাছ কাটতে গেলে, একই গ্রামের মৃত ছাবুদ আলীর পুত্র
করম আলী(৫০) তার লোকজন নিয়ে গাছ কাটতে বাঁধা প্রদান করে।
তার ফলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ সংঘটিত হয়।
উক্ত সংঘর্ষে মহিলা সহ ৬ জন আহত হয়।
এবং আহত ব্যক্তিদের হবিগঞ্জ ২৫০ শয্যা আধুনিক সদর হসপিটালে ভর্তি করা হয়।
সরেজমিনে হাসপাতালে গেলে দেখা যায় আহত ব্যক্তিদের চিকিৎসা চলমান রয়েছে। আহত ব্যক্তিদের অভিযোগ তাদের নিজস্ব ভুমি দখল করে রেখেছে করম আলী নামে একব্যক্তি। তারা গাছ কাটতে গেলে ,করম আলী ও তার লোকজন তাদের উপর হামলা করে এবং তাদের আহত করেন।
তারা এর সুষ্ট বিচার দাবি করেন।

আহত ব্যক্তিদের মধ্যে রয়েছেন, আব্দুল হাসিম(৪২),আরজু মিয়া (৫৫),আয়েশা খাতুন(৩৫),রিপনা(৩৬)।
নাম প্রকাশে অনিচ্ছুক আরো দু’জন।

তাদের প্রত্যেকের দাবি আইনের সুদৃষ্টি কামনা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park