
রাসেল মাহমুদ (হবিগঞ্জ)
বাংলাদেশ সেনাবাহিনীর যৌথ অভিযানে হবিগঞ্জ মাধবপুর জগদীশপুর তেমুহনী থেকে এক চিহ্নিত মাদক ব্যবসায়ী কে আটক করেছে সেনাবাহিনী।
স্থানীয় ও গোয়েন্দা সূত্রের প্রাপ্ত তথ্যানুসারে জগদীশপুর এলাকায় এক বিশেষ অভিযান পরিচালনা করা হয় হবিগঞ্জ সেনা ক্যাম্পের পক্ষ থেকে।
যেখানে এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। অভিযান চলাকালীন ২০ কেজি গাঁজা ২টি মোবাইল ফোন জব্দ করেন সেনাবাহিনী।
আটককৃত ব্যক্তির নাম: মোঃ শফিক ইসলাম পিতার নাম: মর্তুজ আলী হবিগঞ্জ জেলা মাধবপুর থানার দেবপুর গ্রামের বসবাস করেন।
সেনাবাহিনীর সুত্রে মত জানা যায় যে,
আটককৃত ব্যক্তিকে ও জব্দকৃত সকল মালামালসহ মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
এবং সেই সাথে প্রচলিত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের আওতায় নিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে ও নিশ্চিত করেছেন।