1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে কাউনিয়া প্রেসক্লাবের মানববন্ধন।

  • প্রকাশের সময় : শনিবার, ৯ আগস্ট, ২০২৫
  • ৯৮ বার পঠিত

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি
গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ড ও আনোয়ার হোসেন কে মারপিট করে গুরুত্বর আহত করা সহ সারাদেশে সাংবাদিকদের উপর হামলা,নির্যাতন,হুমকি, হয়রানিমূলক মামলা এবং হত্যাকান্ডে জড়িত দোষীদের বিচারের দাবীতে কাউনিয়ায় মানববন্ধন ও সমাবেশ করেছে কাউনিয়া প্রেসক্লাব।
শনিবার (৯ আগস্ট) বেলা ১২টায় কাউনিয়া বাসস্ট্যান্ড মোড়ে ঘন্টাব্যাপী মানববন্ধনে অংশ নেয় উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক গণমাধ্যমের প্রতিনিধিরা।
মানববন্ধনে বক্তব্য রাখেন, কাউনিয়া প্রেসক্লাবের সভাপতি শাহ রাজু, সহ-সভাপতি আব্দুল কুদ্দুছ বসুনিয়া, সাওয়ার আলম মুকুল, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক জহির রায়হান, আসাদুজ্জামান আসাদ,সহসাংগঠনিক সম্পাদক মোকছেদ আলী,আইন বিষয়ক সম্পাদক আশরাফুল হাবীব তুষার,প্রচার সম্পাদক ও প্রকাশনা আমিনুল ইসলাম,দপ্তর সম্পাদক সজিব উদ্দিন, সদস্য আব্দুল্লাহ আনন্দ, মাহাবুব ইসলাম, জাকিরুল ইসলাম মিম, আনোয়ার হোসেন প্রমূখ৷
এসময় বক্তরা সাংবাদিক তুহিন হত্যার সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান। সেই সাগর-রুনি হত্যার বিচার দাবী করা হয়। পাশাপাশি সাংবাদিক নির্যাতন ও হত্যা বন্ধের দাবি জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park