1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

সরাইলে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

  • প্রকাশের সময় : রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ২০৪ বার পঠিত

প্রতিনিধি:(ব্রাহ্মনবাড়িয়া)
মো:রোমন হায়দার

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ৯৪৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ শহিদুল ইসলাম (৪০) নামে একজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোরশেদুল আলম চৌধুরী।তিনি বলেন, শুক্রবার রাতে সরাইল থানা পুলিশের একটি চৌকস টিম মাদক বিরোধী অভিযান পরিচালনাকালীন সরাইল থানাধীন শাহবাজপুর এলাকা হতে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় আসামির হেফাজত হতে ৯৪৫ পিস ইয়াবা উদ্ধারপূর্বক উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক জব্দ করা হয়।গ্রেপ্তারকৃত শহিদুল ইসলাম কিশোরগঞ্জ জেলার ভৈরব পৌরসভা ৪নং ওয়ার্ড আমলাপাড়া মনা মিয়ার বাড়ির ভাড়াটিয়া মৃত ধন মিয়ার ছেলে।ওসি বলেন, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park