1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

শ্রীপুরে মাওনা কালিয়াকৈর আঞ্চলিক সড়কে মোটরসাইকেল দূর্ঘটনার দুই ভাইরা ভাই নিহত

  • প্রকাশের সময় : সোমবার, ১৪ জুলাই, ২০২৫
  • ৪২ বার পঠিত

গাজীপুরের শ্রীপুরে মাওনা কালিয়াকৈর আঞ্চলিক সড়কে গাড়ির ধাক্কায় মোটরসাকেল থেকে ছিটকে পড়ে হারুনুর রশিদ ও জাকির হোসেন নামের দুই ভায়রা ভাই সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।

সোমবার(১৪ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে মাওনা-কালিয়াকৈর আঞ্চলিক সড়কের মনসুরাবাদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

হারুন অর রশিদ শ্রীপুরের মাওনা ইউনিয়নের সিমলাপাড়া গ্রামের আহাম্মদ আলীর ছেলে ও স্থানীয় বাজারে মুরগির ব্যবসা করতেন। আরেক জন জাকির হোসেন তাঁর ভাই তিনি উপজেলার সিমলাপাড়া এলাকায় ট্রেইলার্স ব্যবসায়ী ছিলেন।

স্বজনেরা জানিয়েছেন, প্রতি সোমবার পার্শ্ববর্তী কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া বাজারে হাট বসে। তাঁরা দুই ভায়রা মোটরসাইকেলে সেই হাটে যাচ্ছিলেন। পথে মনসুরাবাদ এলাকায় গিয়ে তাঁরা দুর্ঘটনার শিকার হন। আজ দুপুরে দুর্ঘটনার খবর পেয়ে স্বজনেরা ঘটনাস্থল গিয়ে হতাহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে নেওয়ার পথে হারুনের মৃত্যু হয়।

ইসমাইল মিয়া নামের জাকিরের স্বজন বলেন, একই মোটরসাইকেলের পেছনে বসেছিলেন জাকির হোসেন। তিনি মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে বেশ আঘাত পেয়েছেন। তাঁকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়।

এদিকে স্থানীয় বাসিন্দাদের কয়েকজন জানান, ব্যস্ত সড়কের বেশ কয়েকটি জায়গায় ঝুঁকিপূর্ণ বাঁক আছে। এসব বাঁকে বিপরীতমুখী যানবাহন দেখা যায় না। এভাবে দুর্ঘটনা ঘটে। আজকের দুর্ঘটনাটিও এমন একটি বাঁকে ঘটেছে।

এ বিষয়ে খবর পাওয়ার কথা জানিয়েছেন শ্রীপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শামীম আখতার বলেন, সেখানে পুলিশ পাঠানো হয়েছে। শুনেছি ঘটনাস্থলে একজন নিহত হয়েছে একজনকে মেডিকেলে পাঠানো হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াদিন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park