1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

শ্রীপুরে দৃষ্টিপ্রতিবন্ধী পরিবারকে ঘর উপহার দিলেন বিএনপি নেতা রফিকুল ইসলাম বাচ্চু

  • প্রকাশের সময় : রবিবার, ৬ জুলাই, ২০২৫
  • ১৮৮ বার পঠিত

শ্রীপুর পৌর (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের শ্রীপুরে জন্মগতভাবে দৃষ্টিপ্রতিবন্ধী একটি পরিবারের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। পরিবারটির আট সদস্যই দৃষ্টিপ্রতিবন্ধী এবং উপার্জনক্ষম কেউ না থাকায় দীর্ঘদিন ধরে তারা একটি ঘরে মানবেতর জীবন যাপন করছিলেন।

এমন খবর জানতে পেরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় পরিবারটির জন্য একটি ঘর নির্মাণ করে দিয়েছেন দলটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও গাজীপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ডা. এসএম রফিকুল ইসলাম বাচ্চু।

শনিবার (৫ জুলাই) বেলা ১১টার দিকে তিনি নিজে উপস্থিত থেকে ওই পরিবারের হাতে নতুন ঘরের চাবি তুলে দেন এতে পরিবারটির সদস্যদের মধ্যে স্বস্তি ও আনন্দের ভাব লক্ষ্য করা যায়। অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চু বলেন, “বিএনপি একটি মানবিক দল। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে দলীয় নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন। সেই ধারাবাহিকতায় এ পরিবারের ঘর নির্মাণ করে দেওয়া হয়েছে। পাশাপাশি তাদের চিকিৎসার ব্যবস্থাও নেওয়া হয়েছে। দলের পক্ষ থেকে আমরা ভবিষ্যতেও এ পরিবারের পাশে থাকবো।”

ঘর হস্তান্তরকালে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোসলেহউদ্দিন মীরধা, শ্রীপুর ইউসিসিএ’র চেয়ারম্যান সাংবাদিক মাহফুল হাসান হান্নান, রাজাবাড়ি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোফাজ্জল হোসেন, ইউনিয়ন বিএনপি নেতা আকরাম হোসেন এবং মাওনা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সালাউদ্দিনসহ স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park