1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

শহীদ বুদ্ধিজীবী দিবসে ভালুকায় বীর মুক্তিযোদ্ধা ও প্রশাসনের গভীর শ্রদ্ধা।

  • প্রকাশের সময় : রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
  • ৯৭ বার পঠিত

সজিব আহমেদ
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:
১৪ ডিসেম্বর ২০২৫, রবিবার

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
১৪ ডিসেম্বর, রবিবার শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে ময়মনসিংহের ভালুকায় জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি গভীর শ্রদ্ধা ও যথাযোগ্য সম্মান প্রদর্শন করা হয়েছে।

এ উপলক্ষে সকালে ভালুকা শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন স্থানীয় বীর মুক্তিযোদ্ধাগণ, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ।

শ্রদ্ধা নিবেদন শেষে উপস্থিত সকলে শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন। এছাড়া, জাতির এই শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে সেখানে এক মিনিট নীরবতা পালন করা হয়।

উপস্থিত বক্তারা এই দিনে শহীদ বুদ্ধিজীবীদের অসামান্য আত্মত্যাগের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করেন। তাঁরা বলেন, জাতির ইতিহাসে শহীদ বুদ্ধিজীবীদের এই অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে এবং তাঁদের দেশপ্রেম ও মুক্তিযুদ্ধের চেতনা নতুন প্রজন্মকে দেশ গঠনে উদ্বুদ্ধ করবে।

এদিনের কর্মসূচিতে মুক্তিযোদ্ধা সংসদের সম্মানিত সদস্যবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারী, উপজেলা ভূমি ও পৌর প্রশাসক মোহাম্মদ ইকবাল হোসাইন, এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park