
কুমিল্লা প্রতিনিধি :-
কুমিল্লার লালমাই উপজেলার ১নং বাগমারা উত্তর ইউনিয়নের ৮ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে পরিচিতি ও মতবিনিময় সভা আয়োজন করা হয়েছে।
মঙ্গলবার (৭অক্টোবর) সন্ধ্যায় ইউনিয়নের ৮নং ওয়ার্ডের জয়কান্তা মধ্য চৌমুহনীতে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন কৃষক দলের সভাপতি আনারউল্লাহ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সভাপতি – মনির হোসেন ডালিম, এবং বিশেষ অতিথি ছিলেন সাধারণ সম্পাদক জহিরুল হক জহির।
আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক- মনিরুল ইসলাম, ইউনিয়ন বিএনপি’র কোষাধ্যক্ষ মোহাম্মদ ইদ্রিস মিয়া,
স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মোঃ সেলিম মোল্লা, দপ্তরবিষয়ক সম্পাদক ইব্রাহিম খলিল,
ক্রিড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মনির হোসেন, নির্বাহী সদস্য আবুল কালাম বাচ্চু, নির্বাহী সদস্য মিজানুর রহমান, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক খোরশেদ আলম, যুবদল নেতা নাহিদ ইসলাম সুমন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ওমর ফারুক এবং ৮নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলামসহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
সভায় বক্তারা আগামী ১১ অক্টোবর (শনিবার) বিকেল ৪টায় জয়কান্তা মধ্য চৌমুহনীতে অনুষ্ঠিতব্য ৭, ৮ ও ৯নং ওয়ার্ডের যৌথ পরিচিতি ও কর্মী সমাবেশ সফল করার লক্ষ্যে বিস্তারিত আলোচনা করেন।
এসময় সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করা, স্থানীয় নেতাকর্মীদের মধ্যে পারস্পরিক সম্পর্ক জোরদার করা এবং দেশনায়ক তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে করণীয় পদক্ষেপ নিয়ে মতবিনিময় করা হয়।