1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

লালমাইয়ে মোবাইল কোর্টের অভিযান: বিভিন্ন অনিয়মে জরিমানা ৮ হাজার ৫০০ টাকা।

  • প্রকাশের সময় : বুধবার, ৮ অক্টোবর, ২০২৫
  • ৪৫ বার পঠিত

লালমাই (কুমিল্লা) প্রতিনিধি

মঙ্গলবার (৭ অক্টোবর ২০২৫) লালমাই উপজেলার গৈয়ারভাংগা বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হীমান্দি খিশসা।

অভিযানকালে সরকারি রাস্তায় ব্যক্তিগত গৃহ নির্মাণের সামগ্রী রেখে যানজট সৃষ্টি করার অপরাধে একজন ব্যক্তিকে ৫,০০০ টাকা, নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও পরিবেশনের অপরাধে একজন ব্যবসায়ীকে ২,০০০ টাকা, এবং মূল্য তালিকা যথাযথভাবে প্রদর্শন ও সংরক্ষণ না করার অপরাধে দুইজন ব্যবসায়ীকে ১,৫০০ টাকা জরিমানা করা হয়।

মোট ৮,৫০০ টাকা অর্থদণ্ড আদায় করা হয় মোবাইল কোর্টের মাধ্যমে।

অভিযানে সহযোগিতা করে লালমাই থানা পুলিশ।

জনস্বার্থে উপজেলা প্রশাসন, লালমাই কর্তৃক এ ধরনের মোবাইল কোর্ট অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park