1. admin@dainikajkerkholachithi.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০১:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বালীগাঁও মধ্যপাড়া যুব সমাজের উদ্যেগে বালীগাঁও প্রিমিয়ার লীগ ক্রিকেট বিপিএল সিজন -৫ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত পোরশায় জাতীয় যুব দিবসে র‍্যালি ও আলোচনা সভা। ঝালকাঠিতে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদ্‌যাপন শংকর দাস পবন, স্টাফ রিপোর্টার তাহিরপুরে পানি সরবরাহ প্রকল্পে অনিয়মের অভিযোগ, প্রতিবাদে মানববন্ধন ডিমলায় কর্মসংস্থান ও আত্মনির্ভরতার প্রত্যয়ে যুব দিবস উদযাপন। ভালুকায় জাতীয় যুব দিবস: সমৃদ্ধ বাংলাদেশ গড়ার নতুন প্রত্যয়। “নরসিংদীতে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস ২০২৬ উদযাপন” বিভিন্ন জাতিগোষ্ঠী নিয়ে উসকানিমূলক বক্তব্যের অভিযোগ, থোয়াইচিং মং শাককে কারণ দর্শানোর নোটিশ বল্লমঝাড়ে আবারও চেয়ারম্যান প্রার্থী জুলফিকার রহমান, উন্নয়নের ধারাবাহিকতা রক্ষার প্রত্যাশা পোরশায় এইচএসসিতে বড় ধরনের ফল বিপর্যয়: জিপিএ-৫ শূন্য, পাসের হার মাত্র ১৯.৫৭%

লালমাইয়ে বাগমারা উত্তর ইউনিয়ন বিএনপির যৌথ মতবিনিময় সভা অনুষ্ঠিত।

  • প্রকাশের সময় : শনিবার, ৪ অক্টোবর, ২০২৫
  • ১০৫ বার পঠিত

নিজস্ব প্রতিনিধ :-

কুমিল্লার লালমাই উপজেলার ১ নং বাগমারা উত্তর ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ড বিএনপির যৌথ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন ৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল বারেক।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগমারা উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি মনির হোসেন ডালিম।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জহিরুল হক জহির, যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, কোষাধ্যক্ষ বিষয়ক সম্পাদক মোহাম্মদ ইদ্রিস মিয়া, ক্রিয়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক প্রফেসর মনির হোসেন, ধর্ম বিষয়ক সম্পাদক ইকবাল হোসেন মজুমদার, ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক হাবিবুর রহমান স্বপন, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মোঃ সেলিম মোল্লা এবং মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মোহাম্মদ সালেহ আহমদ।

সভায় ওয়ার্ড বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন।

বক্তারা দেশনায়ক তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে সংগঠনের কার্যক্রম আরও শক্তিশালী করার আহ্বান জানান।
এছাড়া আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনা ও জনসম্পৃক্ততা বৃদ্ধির বিভিন্ন নীতিগত সিদ্ধান্ত গৃহীত হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park