
নিজস্ব প্রতিনিধি :-
কুমিল্লার লালমাই উপজেলায় বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব “প্রবারণা পূর্ণিমা ২০২৫” আনন্দমুখর পরিবেশে উদযাপিত হয়েছে।
আজ (সোমবার) সন্ধ্যায় লালমাই উপজেলার আলীশ্বর শান্তিনিকেতন বৌদ্ধ বিহার প্রাঙ্গণে ধর্মীয় এই উৎসবকে কেন্দ্র করে অনুষ্ঠিত হয় দোয়া, পূজা, আলোকসজ্জা ও ফানুস উড়ানো অনুষ্ঠান।
উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হীমান্দি খিসা। তিনি বৌদ্ধ ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং ফানুস উৎসবে অংশগ্রহণ করেন।
এসময় উপস্থিত ছিলেন আলীশ্বর শান্তিনিকেতন বৌদ্ধ বিহারের সম্মানিত ধর্মীয় নেতৃবৃন্দ ও ভিক্ষু মহোদয়গণ, লালমাই থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব শহিদুল ইসলাম, স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী।
প্রবারণা পূর্ণিমা উপলক্ষে বৌদ্ধ বিহার প্রাঙ্গণজুড়ে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।