1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

লালমাইয়ে এক হিন্দু গৃহবধূর রহস্যজনক মৃত্যু; স্বামী পলাতক

  • প্রকাশের সময় : সোমবার, ৬ অক্টোবর, ২০২৫
  • ৭২ বার পঠিত

লালমাই প্রতিনিধি:
কুমিল্লার লালমাই উপজেলার বেলঘর দক্ষিণ ইউনিয়নের মধ্যম জালগাঁও গ্রামে দ্রুবতী রানী দাস (২৫) নামে এক হিন্দু গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৫ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে শ্বশুরবাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। ঘটনার পর থেকে স্বামী সমির চন্দ্র দাস পলাতক রয়েছেন।

নিহত দ্রুবতী রানী দাস দেবীদ্বার উপজেলার ব্রাহ্মণখাড়া গ্রামের নিমাই চন্দ্র দাসের মেয়ে। তার তিন বছর বয়সী এক কন্যা সন্তান রয়েছে।

নিহতের পিতা নিমাই চন্দ্র দাস জানান, প্রায় ৮ বছর আগে জালগাঁও গ্রামের সুবল চন্দ্র দাসের ছেলে সমির চন্দ্র দাসের সঙ্গে দ্রুবতীর বিয়ে হয়। স্বামী দীর্ঘদিন ধরে দুবাইয়ে প্রবাসে ছিলেন এবং ১০ দিন আগে দেশে ফেরেন। দেশে ফেরার পর থেকেই তিনি মেয়েকে প্রায়ই শারীরিকভাবে নির্যাতন করতেন বলে জানান দ্রুবতীর পরিবার।

তিনি আরও বলেন, শনিবার (৪ অক্টোবর) রাত ৮টার দিকে মেয়ের মা মোবাইলে কল দিলে দ্রুবতী জানায় স্বামী তাকে মারধর করছে। কিছুক্ষণ পর ফোন কেটে দেয়। পরে রাত ১০টার দিকে স্থানীয় রমেশ ডাক্তার নামের এক ব্যক্তি ফোনে জানায়, দ্রুবতী নাকি ‘স্ট্রোক’ করেছে। কিন্তু পরে জানা যায়, স্বামী বলেছে সে ‘বিষপান’ করেছে। নিহতের পরিবারের দাবি, তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

নিমাই চন্দ্র দাস বলেন, “আমরা যখন মেয়ের মরদেহ দেখতে যাই, তখন তার মাথার চুল এলোমেলো ছিল এবং মুখটা ফুলে ভারী হয়ে গিয়েছিল। আমার তিন বছরের নাতনিও বলেছে, বাবা নাকি মা’কে মেরেছে।”

ভুশ্চি বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই আমিনুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়। “লাশের মুখে দুর্গন্ধযুক্ত ফেনা পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গৃহবধূ আত্মহত্যা করে থাকতে পারেন। তবে প্রকৃত কারণ ময়নাতদন্তের পর জানা যাবে,” বলেন তিনি।

এ ঘটনায় নিহতের স্বামী সমির চন্দ্র দাস পলাতক রয়েছেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park