1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

লালমনিরহাটে প্রেস ফাইভের লোগো উন্মোচন।

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ জানুয়ারি, ২০২৬
  • ৪৭ বার পঠিত

ঈশাত জামান মুন্না
লালমনিরহাট প্রতিনিধি:

লালমনিরহাট জেলার পাঁচ উপজেলা কর্মরত সাংবাদিকদের নিয়ে গঠিত উত্তরের সর্ববৃহৎ প্ল্যাটফর্ম ‘প্রেস ফাইভ’ তাদের লোগো উম্মোচন করেছে।

“উত্তরের সংযোগ”এই স্লোগানকে সামনে রেখে মঙ্গলবার (০৬ জানুয়ারি ) লালমনিরহাটের হামার বাড়ি হলরুমে অনারম্ভর এক অনুষ্ঠানের মাধ্যমে সংগঠনটির লোগো উন্মোচন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে জাতির গণতন্ত্র রক্ষার অগ্রদূত, আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় শোকসভা,দোয়া মাহফিল ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

প্রেস ফাইভ এর আহবায়ক আলতাফুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি সালেকুজ্জামান সালেক, জেলা বিএনপির যুগ্ন সাধারন সম্পাদক মমিনুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি আফজাল হোসেন, প্রেস ফাইভ এর উপদেষ্টা মেহেদী হাসান জুয়েল, তৌহিদ লিটন, রেজাউল করিম মানিক,যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান,নূর আলমগীর অনু,যুগ্ম আহ্বায়ক ফারুক আলম প্রমূখ।

এ সময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন “গণতন্ত্র ও সত্য প্রকাশে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম।”

উত্তরাঞ্চলের সাংবাদিকদের এই ঐক্যবদ্ধ উদ্যোগ প্রশংসার দাবি রাখে। তিনি আরও বলেন, প্রেস ফাইভ ভবিষ্যতে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন ও গণমানুষের অধিকার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে জেলার বিভিন্ন উপজেলার সাংবাদিক, সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। শেষে আনুষ্ঠানিকভাবে প্রেস ফাইভ-এর লোগো উন্মোচন করা হয় এবং সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park