1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

লালমনিরহাটের কালীগঞ্জে ভোট কেনার অভিযোগে জনতা দলের নেতা আ’টক

  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৪২ বার পঠিত

ঈশাত জামান মুন্না

লালমনিরহাট প্রতিনিধিঃ

লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলাধীন দলগ্রাম ইউনিয়নের পাটিকাপাড়া এলাকায় ভোট কেনার অভিযোগে জনতা দলের দলগ্রাম ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক রবীন্দ্রনাথ রায়কে হাতেনাতে আ’টক করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় আনুমানিক সাড়ে ছয়টায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, লালমনিরহাট-০২ আসনে জনতা দল মনোনীত প্রার্থীর পক্ষে ‘কলম’ প্রতীকে ভোট কেনার উদ্দেশ্যে রবীন্দ্রনাথ রায়ের নেতৃত্বে ৩–৪ জন কর্মীসহ এলাকায় প্রবেশ করে ভোটারদের মাঝে টাকা বিতরণ শুরু করেন। বিষয়টি টের পেয়ে স্থানীয় লোকজন তাদের ধা’ওয়া করলে ২–৩ জন কর্মী পালিয়ে যায়। এ সময় রবীন্দ্রনাথ রায়কে টাকাসহ হাতেনাতে আ’টক করে বি’ক্ষুব্ধ জনতা।

পরে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. শাহীদ ইশরাকের নেতৃত্বে আইনশৃঙ্খলা বাহিনীর একটি দল ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে আটক করে। এ সময় রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধিমালা ২০২৬-এর ২৭ ধারায় তাকে ২ হাজার টাকা জরিমানা অনাদায়ে দুই মাসের বিনাশ্রম কা’রাদণ্ড প্রদান করা হয়। তবে দ’ণ্ডিত ব্যক্তি তৎক্ষণাৎ নিজের দোষ স্বীকার করে ২ হাজার টাকা জরিমানা পরিশোধ করলে তাকে মুক্তি দেওয়া হয়।

এ ঘটনায় এলাকাজুড়ে ব্যপক আলোচনার সৃষ্টি হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, নির্বাচনী আচরণবিধি ল’ঙ্ঘনের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park